Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

মহেশের কাছে প্রত্যাশার চেয়ে বেশি পেয়েছেন রাজামৌলি

Advertisement

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ভারতীয় সিনেমায় পুরাণ ও মহাকাব্যের উপস্থাপনা নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন ‘বাহুবলী’ ও ‘আরআরআর’খ্যাত নির্মাতা এসএস রাজামৌলি। তার মতে, পর্দায় এসব গল্প যেভাবে তুলে ধরা হয়েছে, তাতে প্রত্যাশা পূরণ হয়নি। এবার ‘বারাণসী’ সিনেমার মাধ্যমে কিংবদন্তির গল্পগুলোকে বড় পরিসরে জীবন্ত করে তোলার আশা করছেন তিনি। একইসঙ্গে সিনেমাটিতে অভিনেতা মহেশ বাবুর অভিনয় নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন এ নির্মাতা।

মহেশ বাবু, পৃথ্বীরাজ সুকুমারন ও প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত অ্যাকশন-অ্যাডভেঞ্চার সিনেমা ‘বারাণসী’ মুক্তি পাওয়ার কথা ২০২৭ সালের ৭ এপ্রিল। এটি মহেশ বাবু ও রাজামৌলির প্রথম যৌথ কাজ। সিনেমাটিতে রুদ্র চরিত্রে অভিনয় করেছেন মহেশ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিতে গিয়ে মহেশের অভিনয়ের প্রশংসা করেন রাজামৌলি। জানান, অভিনেতার কাছ থেকে শতভাগ দেওয়ার প্রত্যাশা ছিল তার। কিন্তু কাজ শুরু করার পর মহেশ সেই প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছেন।

রাজামৌলি বলেন, ‘আমি ভেবেছিলাম, মহেশ তার শতভাগ দেবেন। কিন্তু একসঙ্গে কাজ করতে গিয়ে দেখলাম, তিনি আমার প্রত্যাশার চেয়েও অনেক বেশি করেছেন। যেন ২০০ শতাংশ দিয়েছেন। চরিত্রটিকে তিনি অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। তার অভিনয় আমাকে সত্যিই বিস্মিত করেছে।

জানা গেছে, বিশ্বজুড়ে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কাকে কেন্দ্র করে এগোবে ‘বারাণসী’র গল্প। শম্ভবী নামের একটি বিশাল গ্রহাণু হুমকি হয়ে দাঁড়ায় বারাণসী শহরের জন্য। বিপর্যয় ঠেকাতে প্রাচীন এক মহাজাগতিক নিদর্শন উদ্ধারের অভিযানে নামে প্রত্নতত্ত্ববিদ ও অভিযাত্রী রুদ্র। তার সঙ্গী হন নির্ভীক ইতিহাসবিদ ও দক্ষ নিশানাবাজ মান্দাকিনী। আফ্রিকার জঙ্গল থেকে অ্যান্টার্কটিকার বরফাচ্ছন্ন অঞ্চল, ইউরোপের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে তাদের অভিযান। পথে বাধা হয়ে দাঁড়ায় উন্নত প্রযুক্তিতে সজ্জিত প্রতিপক্ষ কুম্ভ। ব্যাপক ভিজ্যুয়াল ইফেক্টস ও বড় পরিসরের নির্মাণ আয়োজন নিয়ে তৈরি হচ্ছে ‘বারাণসী’।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ভালোবাসার টানে নিজ ধর্ম ত্যাগ করেছিলেন যেসব তারকা

ভালোবাসার টানে নিজ ধর্ম ত্যাগ করেছিলেন যেসব তারকা

অস্কারের দৌড়ে এগিয়ে নোলানের ‘দ্য ওডিসি’

অস্কারের দৌড়ে এগিয়ে নোলানের ‘দ্য ওডিসি’

মহেশের কাছে প্রত্যাশার চেয়ে বেশি পেয়েছেন রাজামৌলি

মহেশের কাছে প্রত্যাশার চেয়ে বেশি পেয়েছেন রাজামৌলি

‘রানাবালি’র সাফল্যে আপ্লুত রাশমিকা

‘রানাবালি’র সাফল্যে আপ্লুত রাশমিকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম