Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

‘রানাবালি’র সাফল্যে আপ্লুত রাশমিকা

Advertisement

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দক্ষিণ ভারতীয় সিনেমার অভিনেত্রী রাশমিকা মান্দানা। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘রানাবালি’ সিনেমার প্রতি দর্শকদের ভালোবাসা ও প্রশংসায় আপ্লুত এ অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় তিনি ধন্যবাদ জানিয়েছেন দর্শকদের। পাশাপাশি প্রশংসা করেছেন পরিচালক রাহুল সাংকৃত্যায়ন ও সহশিল্পী বিজয় দেবেরাকোন্ডার। সিনেমাটিতে জয়াম্মা চরিত্রে অভিনয় করেছেন রশ্মিকা। চরিত্রটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি জানান, জয়াম্মা এমন এক নারী, যার ভালোবাসা নিঃস্বার্থ। নিজের প্রিয়জনদের রক্ষা করা এবং তাদের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই তার শক্তি প্রকাশ পায়। দর্শকদের সাড়া পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রাশমিকা বলেন, ‘রানাবালি’ ও জয়াম্মার প্রতি এত ভালোবাসা পেয়ে আমি অভিভূত ও আনন্দিত। পরিচালক রাহুল সাংকৃত্যায়নের গল্প বলার দক্ষতার প্রশংসা করার পাশাপাশি বিজয় দেবেরাকোন্ডার অভিনয়ের প্রতিও মুগ্ধতা প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, ঔপনিবেশিক ভারতের পটভূমিতে নির্মিত ‘রানাবালি’তে বিজয় দেবেরাকোন্ডা নামভূমিকায় অভিনয় করেছেন। সিনেমাটিতে রাশমিকার পাশাপাশি আরও অভিনয় করেছেন হলিউড অভিনেতা আর্নল্ড ভসলো।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ভালোবাসার টানে নিজ ধর্ম ত্যাগ করেছিলেন যেসব তারকা

ভালোবাসার টানে নিজ ধর্ম ত্যাগ করেছিলেন যেসব তারকা

অস্কারের দৌড়ে এগিয়ে নোলানের ‘দ্য ওডিসি’

অস্কারের দৌড়ে এগিয়ে নোলানের ‘দ্য ওডিসি’

মহেশের কাছে প্রত্যাশার চেয়ে বেশি পেয়েছেন রাজামৌলি

মহেশের কাছে প্রত্যাশার চেয়ে বেশি পেয়েছেন রাজামৌলি

‘রানাবালি’র সাফল্যে আপ্লুত রাশমিকা

‘রানাবালি’র সাফল্যে আপ্লুত রাশমিকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম