Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

দ্বিতীয় সিনেমার কাজ শুরু করছেন কুসুম শিকদার

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

একসময় নাটকে অভিনয় করতেন কুসুম শিকদার। অভিনয় করেছেন সিনেমায়ও। ২০২৪ সালে প্রথমবার পরিচালনায় নাম লেখান। ‘শরতের জবা’ নামে সে সিনেমাটি মুক্তির পর আলাচনাও হয়েছিল। এবার নিজের পরিচালনায় দ্বিতীয় সিনেমা নিয়ে হাজির হচ্ছেন এ অভিনেত্রী। কুসুম জানিয়েছেন, এবারের সিনেমার জনরা হবে ক্রাইম-থ্রিলার। মূল গল্প তারই। তবে চিত্রনাট্য লেখার জন্য চিত্রনাট্যকারের খোঁজ করছেন তিনি। এদিকে সম্প্রতি তিনি রুম্মান রশীদ খানের সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ নামে একটি পডকাস্ট শোতে হাজির হয়েছিলেন। সেখানে জানিয়েছেন নিজের জীবনের না বলা অনেক কথা। বলেছেন, কলকাতার নির্মাতা গৌতম ঘোষ ও অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাকে ‘পুঁটলি’ নামে সম্বোধন করতেন। এর কারণ, গৌতম ঘোষের পরিচালনায় ‘শঙ্খচিল’ নামে একটি যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করেছেন তিনি। নায়ক ছিলেন প্রসেনজিৎ। এ সিনেমার শুটিং চলাকালীন কুসুম সিকদার নানা ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র একটি ব্যাগে ভরে প্রতিদিন সেটে আসতেন। তার সেই ব্যাগে পাওয়া যেত না, এমন কিছু ছিল না। এজন্য প্রসেনজিৎ এবং গৌতম ঘোষ তাকে ‘পুঁটলি’ সম্বোধন করতেন। অনুষ্ঠানটি আজ রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

অঞ্জনার ‘গায়েবি জন্মদিন’ উদযাপন!

অঞ্জনার ‘গায়েবি জন্মদিন’ উদযাপন!

টম ক্রুজের মুকুটে নতুন পালক পাচ্ছেন এএফআইয়ের আজীবন সম্মাননা

পাচ্ছেন এএফআইয়ের আজীবন সম্মাননা

দ্বিতীয় সিনেমার কাজ শুরু করছেন কুসুম শিকদার

দ্বিতীয় সিনেমার কাজ শুরু করছেন কুসুম শিকদার

আজ যমুনা ফিউচার পার্কে আসছেন জেমস

আজ যমুনা ফিউচার পার্কে আসছেন জেমস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম