Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

টম ক্রুজের মুকুটে নতুন পালক

পাচ্ছেন এএফআইয়ের আজীবন সম্মাননা

Advertisement

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

হলিউডের জনপ্রিয় তারকা টম ক্রুজের অর্জনের ঝুলিতে যুক্ত হচ্ছে আরও একটি মর্যাদাপূর্ণ সম্মাননা। সিনেমায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ৫২তম এএফআই লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদানের ঘোষণা দিয়েছে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট (এএফআই)। ২০২৭ সালের ২৪ এপ্রিল লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে ৬৪ বছর বয়সি এই অভিনেতার হাতে তুলে দেওয়া হবে পুরস্কারটি।

অভিনেতা ও প্রযোজক হিসাবে দীর্ঘ সাড়ে চার দশকের ক্যারিয়ারে টম ক্রুজ নিজেকে প্রতিষ্ঠিত করেছেন হলিউডের অন্যতম প্রভাবশালী তারকা হিসাবে। তার অভিনীত সিনেমাগুলোর সম্মিলিত বিশ্বব্যাপী আয় প্রায় ১৩ বিলিয়ন ডলার। পর্দায় অ্যাকশননির্ভর অভিনয়, ঝুঁকিপূর্ণ দৃশ্যে নিজেই অংশ নেওয়া এবং বড় পর্দায় সিনেমা দেখার অভিজ্ঞতার প্রতি তার গভীর অনুরাগ তাকে আলাদা পরিচিতি দিয়েছে।

এএফআইয়ের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ক্যাথলিন কেনেডি এক বিবৃতিতে ক্রুজকে বিশ্বব্যাপী পরিচিত আইকন হিসাবে অভিহিত করেছেন। তিনি বলেন, অভিনেতা ও প্রযোজক হিসাবে ক্রুজ প্রতিটি কাজে অসাধারণ নিষ্ঠার পরিচয় দেন। সিনেমার প্রতি তার গভীর বিশ্বাস এবং এর মাধ্যমে মানুষকে একত্রিত করার শক্তির প্রতি আস্থা তাকে বিশ্বজুড়ে মার্কিন সিনেমার একজন অসাধারণ দূতে পরিণত করেছে।

‘টপ গান’, ‘মিশন : ইম্পসিবল’, ‘জেরি ম্যাগুয়ার’, ‘রেইন ম্যান’, ‘আ ফিউ গুড মেন,’ ‘মাইনরিটি রিপোর্ট’ ও ‘ম্যাগনোলিয়া’র মতো সিনেমায় অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন ক্রুজ। তিনবার অস্কারের জন্য মনোনীত এ অভিনেতা ২০২৫ সালে পেয়েছেন সম্মানসূচক অস্কারও। তার সাম্প্রতিক কাজের মধ্যে রয়েছে আলেহান্দ্রো গনজালেস ইনারিতু পরিচালিত ‘ডিগার’। সামনে তাকে দেখা যাবে ‘ডেজ অব থান্ডার ২’ সিনেমায়।

এর আগে কান ফিল্ম ফেস্টিভ্যাল ও প্রডিউসার্স গিল্ড অব আমেরিকাসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ক্যারিয়ারের স্বীকৃতি পেয়েছেন ক্রুজ। এবার এএফআইয়ের এ সম্মাননা তার দীর্ঘ সিনেমাযাত্রায় যোগ করবে নতুন মাত্রা বলেই সংশ্লিষ্টদের বিশ্বাস।

উল্লেখ্য, ১৯৭৩ সালে জন ফোর্ডকে সম্মানিত করার মধ্যদিয়ে এএফআই লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের যাত্রা শুরু হয়। এ পর্যন্ত এ সম্মাননা পেয়েছেন আলফ্রেড হিচকক, স্টিভেন স্পিলবার্গ, মেরিল স্ট্রিপ, টম হ্যাঙ্কস, জর্জ ক্লুনি ও ডেনজেল ওয়াশিংটনসহ আরও অনেক কিংবদন্তি ব্যক্তিত্ব। সর্বশেষ ২০২৬ সালে এ পুরস্কার পেয়েছেন এডি মারফি। এএফআই মূলত একটি অলাভজনক প্রতিষ্ঠান। পুরস্কার উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের সব আয় প্রতিষ্ঠানটির শিক্ষা ও শিল্পবিষয়ক উদ্যোগে ব্যয় করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

অঞ্জনার ‘গায়েবি জন্মদিন’ উদযাপন!

অঞ্জনার ‘গায়েবি জন্মদিন’ উদযাপন!

টম ক্রুজের মুকুটে নতুন পালক পাচ্ছেন এএফআইয়ের আজীবন সম্মাননা

পাচ্ছেন এএফআইয়ের আজীবন সম্মাননা

দ্বিতীয় সিনেমার কাজ শুরু করছেন কুসুম শিকদার

দ্বিতীয় সিনেমার কাজ শুরু করছেন কুসুম শিকদার

আজ যমুনা ফিউচার পার্কে আসছেন জেমস

আজ যমুনা ফিউচার পার্কে আসছেন জেমস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম