Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

অঞ্জনার ‘গায়েবি জন্মদিন’ উদযাপন!

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের বিখ্যাত গান ‘অঞ্জনা’। ১৯৯৬ সালে প্রকাশ হয় তার প্রথম একক অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’। সেই অ্যালবামের একটি শ্রোতাপ্রিয় গান ‘অঞ্জনা’। সেই থেকে ক্যারিয়ারে যতগুলো একক অ্যালবাম প্রকাশ করেছেন, প্রতিটিতেই অঞ্জনাকে নিয়ে গান রেখেছেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী। এবার সেই অঞ্জনার জন্মদিন পালন করলেন তিনি। গানটির স্রষ্টা গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার এর নাম দিয়েছেন ‘গায়েবি জন্মদিন’। ২১ অক্টোবর রংপুরের একটি রিসোর্টে মনির খান সংসদ নামে একটি সংগঠনের রজতজয়ন্তী পালিত হয়। সেখানেই কেক কেটে পালন করা হয়েছে অঞ্জনার গায়েবি জন্মদিন। অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন অঞ্জনার স্রষ্টা ও গায়ক দুজনেই। এ নিয়ে ফেসবুকে এক পোস্টে মিল্টন খন্দকার লেখেন, ‘অঞ্জনার জন্মদিন ও মনির খান সংসদের রজতজয়ন্তী। এক টিকিটে দুই ছবি দেখার মতো তুমুল আনন্দময় ব্যাপার-স্যাপার! আমি ভালো লাগার আবেগে-আনন্দে টইটম্বুর!’ জানা গেছে, এদিন বেলুন উড়িয়ে, মোমবাতি জ্বালিয়ে অঞ্জনার জন্মদিনের কেক কাটা হয়েছে। এ প্রসঙ্গে মিল্টন খন্দকার লিখেছেন, “কেক কাটা হবে, তবে অঞ্জনার উপস্থিতি থাকবে না। অনেকটা গায়েবি জানাজার মতো ‘গায়েবি জন্মদিন’ পালন বলা যেতে পারে।” একই প্রসঙ্গ নিয়ে মনির খানও ফেসবুকে স্টেটাস দিয়েছেন। এদিকে দীর্ঘদিন পর সিনেমার গানে ফিরেছেন এ সংগীতশিল্পী। সম্প্রতি মেহেদী হাসান পরিচালিত ‘আলো’ নামে একটি সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে মনির খান বলেন, ‘অনেক দিন পর আবার সিনেমার জন্য গান গাইলাম। মেলোডিয়াস সুর ও দুর্দান্ত ভাবনার এ গানটি গেয়ে আমার ভীষণ ভালো লেগেছে।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

অঞ্জনার ‘গায়েবি জন্মদিন’ উদযাপন!

অঞ্জনার ‘গায়েবি জন্মদিন’ উদযাপন!

টম ক্রুজের মুকুটে নতুন পালক পাচ্ছেন এএফআইয়ের আজীবন সম্মাননা

পাচ্ছেন এএফআইয়ের আজীবন সম্মাননা

দ্বিতীয় সিনেমার কাজ শুরু করছেন কুসুম শিকদার

দ্বিতীয় সিনেমার কাজ শুরু করছেন কুসুম শিকদার

আজ যমুনা ফিউচার পার্কে আসছেন জেমস

আজ যমুনা ফিউচার পার্কে আসছেন জেমস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম