Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

টুকরো খবর

সোশ্যালমিডিয়া থেকে বিরতি নিলেন অমিতাভ

Advertisement

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চিকিৎসকের পরামর্শে কয়েক দিনের বিশ্রাম নিতে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সাময়িক বিরতির ঘোষণা দিয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। বুধবার এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে অনুসারীদের কাছে ক্ষমা চেয়ে তিনি জানান, বিশ্রাম ও সুস্থ হয়ে ওঠার জন্য তাকে কয়েক দিন বিরতি নিতে বলা হয়েছে। তবে তার শারীরিক সমস্যার কারণ সম্পর্কে বিস্তারিত জানাননি অভিনেতা। সম্প্রতি অমিতাভের স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। গত মাসে তার একটি রহস্যময় পোস্ট ঘিরে অভিনয় থেকে অবসরের গুঞ্জন ছড়ালেও পরে তিনি স্পষ্ট করেন, অবসরের কোনো পরিকল্পনার কথা জানাননি। এদিকে কাজের সূত্রে অমিতাভ বর্তমানে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর সঞ্চালনার পাশাপাশি নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’র পরবর্তী কিস্তিতে অশ্বত্থামার চরিত্র নিয়ে ব্যস্ত। এ সিনেমায় তার সহশিল্পী প্রভাস ও কমল হাসান। চলতি মাসের শুরুতে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর একটি পর্বে অমিতাভ জানান, আগের দিন শুটিংয়ের সেটে পড়ে গিয়ে আঘাত পেয়েছিলেন। এর আগে মে মাসে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে গিয়েছিলেন তিনি। তবে এবার চিকিৎসকের পরামর্শে বিশ্রাম নেওয়ার ঘোষণা দিলেও নিজের শারীরিক অবস্থা নিয়ে নতুন কোনো তথ্য দেননি ৮৩ বছর বয়সি এ তারকা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

অবশেষে ফিরছেন মৌসুমী

অবশেষে ফিরছেন মৌসুমী

অভিনয়ে না ফেরার কথা জানালেন শিল্পী

অভিনয়ে না ফেরার কথা জানালেন শিল্পী

এবার নেটফ্লিক্সে মোশাররফ করিম

এবার নেটফ্লিক্সে মোশাররফ করিম

স্করসেসির নতুন সিনেমায় চার্লি এক্সসিএক্স

স্করসেসির নতুন সিনেমায় চার্লি এক্সসিএক্স

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম