Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

অভিনয়ে না ফেরার কথা জানালেন শিল্পী

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সিনেমায় অভিনয় ছেড়েছেন দুই যুগেরও বেশি আগে। তবু দর্শকের স্মৃতিতে এখনো উজ্জ্বল চিত্রনায়িকা আঞ্জুমান শিল্পী। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের বিপরীতে ‘প্রিয়জন’ সিনেমায় অভিনয় করে যে পরিচিতি পেয়েছিলেন, তা আজও ধরে রেখেছেন তিনি। অভিনয়ে ফিরবেন কি না, জানতে চাইলে তিনি জানান, সেটার সম্ভাবনা আর নেই। শিল্পী বলেন, ‘অভিনয় ছেড়েছি এক যুগেরও বেশি আগে। কিন্তু দর্শক এখনো আমাকে খোঁজেন, ভালোবাসেন, আবার কাজে ফিরব কি না, তা জানতে চান। এটা আসলে আমার জন্য সত্যিই অনেক ভালোলাগার। তবে ফেরার ইচ্ছা নেই আর।’ উল্লেখ্য, ‘নাগ নর্তকী’ দিয়ে বড়পর্দায় যাত্রা শুরু করলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বাংলার কমল’। এটি ১৯৯৫ সালের ৫ মে মুক্তি পায়। এতে তার সহশিল্পী ছিলেন আমিন খান। শিল্পী অভিনীত অন্যান্য সিনেমার মধ্যে রয়েছে ‘বাবা কেন চাকর’, ‘ক্ষমা নেই’, ‘শক্তের ভক্ত’, ‘মুক্তি চাই’, ‘প্রেমের নাম বেদনা’ ও ‘সুজন বন্ধু’। ২০০০ সালে সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেন শিল্পী। তবে ২০১৩ সাল পর্যন্ত টেলিভিশন নাটকে অনিয়মিতভাবে অভিনয় করেছেন তিনি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

অবশেষে ফিরছেন মৌসুমী

অবশেষে ফিরছেন মৌসুমী

অভিনয়ে না ফেরার কথা জানালেন শিল্পী

অভিনয়ে না ফেরার কথা জানালেন শিল্পী

এবার নেটফ্লিক্সে মোশাররফ করিম

এবার নেটফ্লিক্সে মোশাররফ করিম

স্করসেসির নতুন সিনেমায় চার্লি এক্সসিএক্স

স্করসেসির নতুন সিনেমায় চার্লি এক্সসিএক্স

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম