স্করসেসির নতুন সিনেমায় চার্লি এক্সসিএক্স
Advertisement
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
হলিউডের অস্কারজয়ী পরিচালক মার্টিন স্করসেসির নতুন সিনেমা ‘হোয়াট হ্যাপেনস অ্যাট নাইট’-এ অতিথি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন পপ তারকা চার্লি এক্সসিএক্স। সিনেমাটিতে আরও থাকছেন লিওনার্দো ডিক্যাপ্রিও ও জেনিফার লরেন্স। তবে সিনেমায় চার্লির চরিত্রটি এখনো গোপন রাখা হয়েছে। জানা গেছে, অ্যাপল ও স্টুডিওক্যানালের প্রযোজনায় নির্মিত সিনেমাটি গথিক মনমাত্ত্বিক নাট্যধর্মী। গল্পে দেখা যাবে, এক মার্কিন দম্পতি সন্তান দত্তক নিতে ইউরোপের একটি ছোট শহরে যান। কিন্তু সন্তানকে পাওয়ার চেষ্টা যত জটিল হয়, ততই নিজেদের সম্পর্কে নানা অজানা বিষয় তাদের সামনে আসে। এদিকে সংগীতের পাশাপাশি সিনেমায়ও নিজের অবস্থান শক্ত করছেন চার্লি। গত দুই বছরে সাতটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এর মধ্যে রয়েছে ‘দ্য মোমেন্ট’, যেখানে তার ‘ব্র্যাট’ অ্যালবামের বাণিজ্যিক সাফল্যকে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরা হয়েছে। ২০২৩ সালের ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’-এর পর এটি স্করসেসির নতুন সিনেমা।
