Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

ব্রেটের প্রেমে মজেছেন জেনিফার লোপেজ!

Advertisement

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

হলিউড তারকা জেনিফার লোপেজের ব্যক্তিগত জীবন নিয়ে আবারও শুরু হয়েছে জল্পনা। এবার তার সঙ্গে জড়িয়ে আলোচনায় এসেছেন অভিনেতা ব্রেট গোল্ডস্টেইন। তাদের অভিনীত ‘অফিস রোমান্স’ সিনেমার পর্দার রসায়ন বাস্তব জীবনেও প্রেমে রূপ নিয়েছে কি না, তা নিয়ে চলছে আলোচনা। তবে দুজনের কেউই সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেননি। পেজ সিক্স-এর এক প্রতিবেদন অনুযায়ী, লোপেজ ও গোল্ডস্টেইন বর্তমানে একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন। তাদের সম্পর্ক এখনো প্রাথমিক পর্যায়ে বলে দাবি করেছে একটি সূত্র। সম্পর্কটিকে ‘ক্যাজুয়াল’ বা অনানুষ্ঠানিক বলেও উল্লেখ করা হয়েছে।

গত ১৬ অক্টোবর লস অ্যাঞ্জেলেসে এক প্রতিভা ব্যবস্থাপকের আয়োজিত পার্টিতে দুজনকে একসঙ্গে দেখা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, ৫৭ বছর বয়সি লোপেজ ও ৪৬ বছর বয়সি গোল্ডস্টেইন একই গাড়িতে সেখানে পৌঁছালেও অনুষ্ঠানে প্রবেশ করেন আলাদাভাবে। পার্টিতে যাওয়া ও বাইরে খেতে পছন্দ করার মতো বিষয়ে তাদের মিল রয়েছে বলেও জানিয়েছে সূত্রটি।

এ জুটির ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন অবশ্য নতুন নয়। ২০২৫ সালের মার্চে ব্রডওয়ের ‘ওহ, মেরি!’ মঞ্চনাটক দেখতে একসঙ্গে হাজির হয়েছিলেন তারা। পরে ‘অফিস রোমান্স’ সিনেমায় কাজ করতে গিয়ে তাদের রসায়ন নজর কাড়ে বলে জানিয়েছিল পেজ সিক্স।

এদিকে গত অক্টোবরে অ্যান্ডি কোহেনের উপস্থাপনায় ‘ওয়াচ হোয়াট হ্যাপেনস লাইভ’ অনুষ্ঠানে গোল্ডস্টেইনের চুম্বন দক্ষতারও প্রশংসা করেন লোপেজ। তিনি বলেন, সম্প্রতি ব্রেটের সঙ্গে একটি সিনেমায় অভিনয় করেছেন এবং তার মতে, ব্রেটই তার সেরা চুম্বনসঙ্গী।

তবে এর আগে ‘টুডে’ অনুষ্ঠানে সিনেমাটির প্রচারের সময় প্রেমের গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন দুজনই। লোপেজ বলেছিলেন, কারও সঙ্গে দেখা গেলেই কিংবা একসঙ্গে কাজ করলেই তাকে সেই ব্যক্তির সঙ্গে জড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। গোল্ডস্টেইনও রসিকতা করে বলেন, লোপেজের পাশে দাঁড়ালেই এমন গুঞ্জন তৈরি হয়। অবশ্য, ব্রেটের সঙ্গে প্রেম করছেন কি না, সরাসরি জানতে চাইলে লোপেজের উত্তর ছিল, ‘না, প্রেম করছি না।’ আর ব্রেটও তাতে সম্মতি জানান।

Advertisement

Advertisement

আরও পড়ুন

অবশেষে ফিরছেন মৌসুমী

অবশেষে ফিরছেন মৌসুমী

অভিনয়ে না ফেরার কথা জানালেন শিল্পী

অভিনয়ে না ফেরার কথা জানালেন শিল্পী

এবার নেটফ্লিক্সে মোশাররফ করিম

এবার নেটফ্লিক্সে মোশাররফ করিম

স্করসেসির নতুন সিনেমায় চার্লি এক্সসিএক্স

স্করসেসির নতুন সিনেমায় চার্লি এক্সসিএক্স

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম