Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

আড়াল ভেঙে প্রকাশ্যে আনুশেহ আনাদিল

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দীর্ঘদিন বড় মঞ্চ ও বাণিজ্যিক গানের ব্যস্ততা থেকে দূরে আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আনুশেহ আনাদিল। এখন ছবি আঁকা আর নিজের মতো করে সময় কাটানোতেই স্বস্তি খুঁজছেন তিনি। দীর্ঘদিন প্রকাশ্যে না আসায় তাকে নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছিল। সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় সেসব ধারণা উড়িয়ে দিয়েছেন তিনি। দূর থেকে অনুমান না করার অনুরোধ জানিয়ে আনুশেহ বলেন, গান গাওয়ার সক্ষমতা আগের মতোই আছে। বড় কনসার্ট বা বাণিজ্যিক ধারায় না থাকার কারণ হিসাবে তিনি জানান, এটি নিজের জীবন সহজ ও স্বাভাবিক করার ব্যক্তিগত সিদ্ধান্ত। এ কারণেই আগেও দীর্ঘদিন নিজেকে লোকচক্ষুর আড়ালে রেখেছিলেন। মঞ্চের উচ্চ শব্দ থেকে দূরে থাকার পেছনে শারীরিক কারণও আছে। চলতি বছরের জুলাইয়ে আনুশেহ জানিয়েছিলেন, তিনি দীর্ঘদিন ধরে শ্রবণ সমস্যায় ভুগছেন। জোরালো শব্দে কানে তীব্র ব্যথা হয়, তাই নীরব পরিবেশই তার ভালো লাগে। গান ও ছবি আঁকার পাশাপাশি গত কয়েক বছরে অনেক লেখালেখিও করেছেন তিনি। উল্লেখ্য, ‘সহজ মানুষ তোমার ঘরে বসত করে কয়জনা’, ‘ও কালো জানে মধুর’, ‘কৃষ্ণপক্ষ’ ও ‘কালারে কইও’-এর মতো গান আজও শ্রোতাদের কাছে জনপ্রিয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

১১ বছর পর ক্যাটনিসরূপে ফিরছেন জেনিফার লরেন্স

১১ বছর পর ক্যাটনিসরূপে ফিরছেন জেনিফার লরেন্স

অপসাংবাদিকতা ও ক্লিকবেইটে ক্ষুব্ধ প্রার্থনা ফারদিন দীঘি

অপসাংবাদিকতা ও ক্লিকবেইটে ক্ষুব্ধ প্রার্থনা ফারদিন দীঘি

কিং-এ ‘চাম্মাক ছাল্লো’র আবহে শাহরুখ-কারিনা!

কিং-এ ‘চাম্মাক ছাল্লো’র আবহে শাহরুখ-কারিনা!

আড়াল ভেঙে প্রকাশ্যে আনুশেহ আনাদিল

আড়াল ভেঙে প্রকাশ্যে আনুশেহ আনাদিল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম