কিং-এ ‘চাম্মাক ছাল্লো’র আবহে শাহরুখ-কারিনা!
Advertisement
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শাহরুখ খান ও কারিনা কাপুর খানকে আবারও একসঙ্গে নাচতে দেখা যেতে পারে আসন্ন সিনেমা ‘কিং’-এ। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটিতে বিশেষ একটি নাচের গানে অংশ নেওয়ার কথা রয়েছে কারিনার। আগামী ২৭ অক্টোবর থেকে মুম্বাইয়ে গানটির শুটিং শুরু হওয়ার কথা। নাচের দৃশ্যটির কোরিওগ্রাফি করবেন বৈভবী মার্চেন্ট। জানা গেছে, গানটিতে শাহরুখ ও কারিনার ‘রা.ওয়ান’ সিনেমার জনপ্রিয় গান ‘চাম্মাক ছাল্লো’র মতো প্রাণবন্ত আবহ রাখার পরিকল্পনা করা হচ্ছে। বড় পরিসরে নির্মিতব্য এই গানের দৃশ্যের জন্য আন্তর্জাতিক নৃত্যশিল্পীদেরও যুক্ত করার কথা রয়েছে। এর আগে ‘অশোকা’, ‘কাভি খুশি কাভি গম’ ও ‘রা.ওয়ান’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন শাহরুখ ও কারিনা। নতুন এই গানের মাধ্যমে আবারও তাদের পর্দার রসায়ন দেখার সুযোগ পেতে পারেন দর্শক। তবে ‘কিং’ সিনেমায় কারিনার উপস্থিতি কিংবা গানটির বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শাহরুখ অভিনীত ‘কিং’ মুক্তি পাওয়ার কথা ২০২৬ সালের ২৪ ডিসেম্বর। সম্প্রতি সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ করা হয়েছে, যেখানে রুক্ষ ও কঠোর লুকে দেখা গেছে অভিনেতাকে। এ সিনেমার মাধ্যমে মেয়ে সুহানা খনাকে বড় পর্দায় অভিষেক করছেন তিনি। এর আগে ওটিটিতে সুহানার অভিষেক হয়েছে।
