Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

ফারুকীর কাছ থেকে কিছু প্রত্যাশা করেন না তিশা

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে সুখী দাম্পত্যের সূত্র হিসাবে প্রত্যাশাহীনতার কথা জানিয়েছেন তার স্ত্রী ও জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সম্প্রতি সংসার ও সম্পর্ক নিয়ে নিজের অভিজ্ঞতা জানান তিনি। তিশা বলেন, ‘আমরা একে অপরের কাছে কখনো কিছু প্রত্যাশা করি না।’ তার মতে, সঙ্গীর ওপর বাড়তি প্রত্যাশার চাপ না থাকলে সম্পর্ক সহজ ও স্বাভাবিক থাকে। কোনো শর্ত বা হিসাব ছাড়া একসঙ্গে পথ চললে পারস্পরিক গ্রহণযোগ্যতা ও আন্তরিকতা আরও বাড়ে বলে মনে করেন তিনি। সম্পর্কের ভিত্তি মজবুত রাখতে শুধু প্রত্যাশাহীনতাই নয়, সঙ্গীর যোগ্যতার প্রশংসা করাও সমান গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিশা। তিনি বলেন, একে অপরের কাজ ও গুণের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা থাকলে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। উল্লেখ্য, তিশা ও ফারুকীর সংসার ভাঙছে, এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে বিনোদন অঙ্গনে। তখন ফারুকী গণমাধ্যমকে জানান, এ খবরের কোনো ভিত্তি নেই। তিনি বা তিশা, কেউই এ নিয়ে মন্তব্য করতে চান না বলেও জানান। ২০১০ সালের ১৬ জুলাই বিয়ে করেন এ দম্পতি। ২০২২ সালে তাদের কন্যাসন্তান ইলহাম নুসরাত ফারুকীর জন্ম হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রুপালি পর্দার আড়ালে অন্ধকার সাম্রাজ্য বলিউডে আন্ডারওয়ার্ল্ড কানেকশন

বলিউডে আন্ডারওয়ার্ল্ড কানেকশন

‘ভালো মেয়ে’ পরিচয়েই নিজেকে আগলে রেখেছিলেন নাটালি পোর্টম্যান!

‘ভালো মেয়ে’ পরিচয়েই নিজেকে আগলে রেখেছিলেন নাটালি পোর্টম্যান!

ফারুকীর কাছ থেকে কিছু প্রত্যাশা করেন না তিশা

ফারুকীর কাছ থেকে কিছু প্রত্যাশা করেন না তিশা

সিন্ডিকেট ছাড়াই নাবিলার দেড় যুগ

সিন্ডিকেট ছাড়াই নাবিলার দেড় যুগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম