ঢাকায় উদযাপিত হবে উত্তম কুমারের জন্মশতবার্ষিকী
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলা সিনেমার মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষ্যে ঢাকায় বিশেষ সংগীতসন্ধ্যার আয়োজন করা হয়েছে। ‘মহানায়ক উত্তম কুমারের কণ্ঠসংগীত’ শিরোনামের এ অনুষ্ঠান হবে আগামী ৩ ডিসেম্বর। সাংস্কৃতিক সংগঠন জলতরঙ্গের উদ্যোগে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে সংগীত পরিবেশনা। অনুষ্ঠানে উত্তম কুমারের সিনেমার জনপ্রিয় গানগুলো পরিবেশিত হবে। এর মধ্যে থাকবে হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, মান্না দে, মানবেন্দ্র মুখোপাধ্যায় ও কিশোর কুমারের কণ্ঠে শ্রোতাদের মন জয় করা গান।
