Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

গাজী মাজহারুল স্মরণে এফডিসি

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

প্রয়াত গীতিকার, পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের স্মরণে তিন দিনের সিনেমা উৎসবের পরিকল্পনা করছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। ২০২৭ সালের ফেব্রুয়ারির শুরুতে এ উৎসব হবে। এতে যুক্ত হয়েছেন তার মেয়ে কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার।

বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি বলেন, ‘গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত সিনেমা উৎসবে প্রদর্শিত হবে। পাশাপাশি তার লেখা কালজয়ী গানগুলোও পরিবেশন করা হবে।’

১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দির তালেশ্বর গ্রামে জন্ম নেওয়া এই গুণী মানুষ ১৯৬৪ সালে রেডিও পাকিস্তানে গান লিখে ৫০ টাকা আয়ের মাধ্যমে পেশাদার গীতিকার হিসাবে পথচলা শুরু করেন। তার লেখা গানের সংখ্যা ২০ হাজারের বেশি। বিবিসির জরিপে সর্বকালের সেরা ২০ বাংলা গানের মধ্যে তিনটি তার লেখা। গানগুলো হলো ‘জয় বাংলা বাংলার জয়’, ‘একতারা তুই দেশের কথা বল’ ও ‘একবার যেতে দে না’। গীতিকার হিসাবে সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। ২০০২ সালে পেয়েছেন একুশে পদক।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘টক্সিক’-এ ইয়াশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মুখ খুললেন কিয়ারা

‘টক্সিক’-এ ইয়াশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মুখ খুললেন কিয়ারা

গুঞ্জনে মুখ খুলছেন না সাবিলা

গুঞ্জনে মুখ খুলছেন না সাবিলা

গাজী মাজহারুল স্মরণে এফডিসি

গাজী মাজহারুল স্মরণে এফডিসি

ঢাকায় উদযাপিত হবে উত্তম কুমারের জন্মশতবার্ষিকী

ঢাকায় উদযাপিত হবে উত্তম কুমারের জন্মশতবার্ষিকী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম