গাজী মাজহারুল আনোয়ার স্মরণে পুরস্কার
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশের প্রখ্যাত গীতিকবি ও চলচ্চিত্রকার প্রয়াত গাজী মাজহারুল আনোয়ারের স্মরণে স্মৃতি পুরস্কার প্রবর্তন করছে বিনোদন সাংবাদিকদের সংগঠন সিফেএফবি। সংগঠনের ২৫তম পুরস্কার প্রদান আসরে এটি প্রদান করা হবে বলে জানিয়েছেন এর সভাপতি এনাম সরকার। তিনি বলেন, ‘আমরা এটি প্রবর্তনের মাধ্যমে একটি সাংস্কৃতিক দায়বদ্ধতা থেকে মুক্ত হতে পারব বলে মনে করি।’ আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রের হল অব ফেমে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেওয়া হবে। চলতি বছর একজন সেরা গীতিকার ও পরবর্তী বছরগুলোতে সুরকার ও চলচ্চিত্র অভিনয়শিল্পীদের এ পুরস্কারের জন্য মনোনীত করা হবে বলে সংগঠন সূত্রে জানা গেছে।
