Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

১৪ বছর আগেই বন্ড হওয়ার স্বপ্ন দেখেছিলেন প্যাটিনসন

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চৌদ্দ বছর আগে এক সাক্ষাৎকারে জেমস বন্ড হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসন। তবে তখনই জানিয়েছিলেন, তরুণ বয়সে নয়, বরং আরও অভিজ্ঞ হওয়ার পর এ চরিত্রে অভিনয় করতে চান তিনি। অবশেষে সেই স্বপ্নই বাস্তবে রূপ নিয়েছে। ড্যানিয়েল ক্রেগের উত্তরসূরি হয়ে এবার পর্দার নতুন ০০৭ নির্বাচিত হয়েছেন প্যাটিনসন।

অভিনেতা জানিয়েছেন, এ স্বপ্ন পূরণ হতে সময় লেগেছে ১৪ বছর। ২০১২ সালে এক সাক্ষাৎকারে জেমস বন্ড চরিত্রে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছিলেন ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন। তখন তার বয়স মাত্র ২৬। ‘টোয়াইলাইট’ সিনেমার এডওয়ার্ড কালেন চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন তিনি। সে সময়ই ভবিষ্যতে ব্রিটিশ গোয়েন্দা চরিত্রে বন্ড হওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন অভিনেতা।

তবে তার চাওয়া ছিল একটু ভিন্ন। তখন প্যাটিনসন বলেছিলেন, এখনই নয়, অন্তত ২০ বছর পর বন্ড হওয়ার সুযোগ পেলে তিনি বেশি খুশি হবেন। তার মতে, জেমস বন্ডের মতো চরিত্রের জন্য শুধু তরুণ চেহারা যথেষ্ট নয়; প্রয়োজন অভিজ্ঞতা, ব্যক্তিত্ব এবং জীবনের নানা অভিজ্ঞতার ছাপ।

তরুণ বয়সে বন্ড চরিত্রে অভিনয়ের ধারণাকে খুব একটা সমর্থন করেননি তিনি। বরং ড্যানিয়েল ক্রেগের মতো অভিনেতার পর চরিত্রটিতে আরও পরিণত ও অভিজ্ঞ কাউকে প্রয়োজন বলে মনে করেছিলেন।

মজার বিষয় হলো, ২০১২ সালের সেই সাক্ষাৎকারের ১৪ বছর পর সত্যিই বন্ড হওয়ার সুযোগ পেলেন প্যাটিনসন। ২০২১ সালে ‘নো টাইম টু ডাই’ সিনেমার মাধ্যমে ড্যানিয়েল ক্রেগের বন্ড-অধ্যায়ের সমাপ্তি ঘটে। এরপর থেকেই নতুন ‘০০৭’ খুঁজছিলেন নির্মাতারা। অবশেষে অ্যামাজন এমজিএম স্টুডিওর পরবর্তী বন্ড সিনেমায় প্রধান চরিত্রের জন্য নির্বাচিত হয়েছেন প্যাটিনসন। সিনেমাটি পরিচালনা করবেন ডেনিস ভিলনুভ। চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’খ্যাত স্টিভেন নাইট।

বন্ড চরিত্রে নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় প্যাটিনসন জানিয়েছেন, সিনেমার ইতিহাসের অন্যতম কিংবদন্তি চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া তার জন্য স্বপ্নপূরণের মতো। ‘টোয়াইলাইট’ থেকে ‘দ্য ব্যাটম্যান’-বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন প্যাটিনসন। এবার তার সামনে নতুন চ্যালেঞ্জ, জেমস বন্ড।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শাকিব খানের দেওয়া তথ্য ভুল অস্তিত্ব সংকটে পাকিস্তানি সিনেমা

অস্তিত্ব সংকটে পাকিস্তানি সিনেমা

১৪ বছর আগেই বন্ড হওয়ার স্বপ্ন দেখেছিলেন প্যাটিনসন

১৪ বছর আগেই বন্ড হওয়ার স্বপ্ন দেখেছিলেন প্যাটিনসন

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে পুরস্কার

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে পুরস্কার

আজ মঞ্চে হুমায়ূন আহমেদের নাটক

আজ মঞ্চে হুমায়ূন আহমেদের নাটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম