মিলন কান্তি দে’র নির্বাচিত যাত্রাপালা
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আত্মজীবনী ‘আমি যে এক যাত্রাপালা’ প্রকাশের পর প্রখ্যাত যাত্রাশিল্পী মিলন কান্তি দের আরও একটি নতুন গ্রন্থ বেরিয়েছে এবারের বইমেলায়। বাংলা একাডেমি থেকে প্রকাশিত বইটির নাম ‘নির্বাচিত যাত্রাপালা’। এ প্রসঙ্গে মিলন কান্তি দে বলেন, আমার রচিত পালার সংখ্যা অনেক। এর মধ্যে বাছাই করা ৫টি যাত্রাপালা নিয়ে বইটি সাজানো হয়েছে।’ বাংলা একাডেমির গবেষণা, সংকলন এবং অভিধান ও বিশ্বকোষ বিভাগ থেকে গ্রন্থটি প্রকাশ হয়েছে।
