Logo
Logo
×

Advertisement

অটোটেক

ভবিষ্যতের পথে নতুন যাত্রা

মিতসুবিশি এএসএক্স ভিআর-ই ২০২৭

Advertisement

Icon

মো. আবদুস সালিম

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

স্টাইলিশ নকশা, স্পোর্টি লুক আর আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বৈদ্যুতিক গাড়ির বাজারে নতুন মাত্রা যোগ করতে আসছে মিতসুবিশি এএসএক্স ভিআর-ই। জাপানি ব্র্যান্ডটির এই অল-ইলেকট্রিক কমপ্যাক্ট এসইউভি পারফরম্যান্স, চার্জিং সুবিধা ও ব্যবহারিকতার সমন্বয়ে ক্রেতাদের আকৃষ্ট করার লক্ষ্য নিয়ে তৈরি। তবে গাড়িটির বিশেষত্ব শুধু এর বাহ্যিক সৌন্দর্যে নয়; দ্রুতগতির ত্বরণ, উন্নত ড্রাইভিং প্রযুক্তি এবং দীর্ঘমেয়াদি ওয়ারেন্টিও একে করেছে আলোচনাযোগ্য। মিতসুবিশি এএসএক্স ভিআর-ই তৈরি হয়েছে তাইওয়ানের ফক্সট্রনের ব্রিয়া প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে। এতে রিয়ার-হুইল ড্রাইভ ও ডুয়াল-মোটর অল-হুইল ড্রাইভ-দুই ধরনের ড্রাইভট্রেনের সুবিধা রয়েছে। ডুয়াল-মোটর সংস্করণে সর্বোচ্চ ৩৪২ কিলোওয়াট বা প্রায় ৪৫৯ হর্সপাওয়ার শক্তি এবং প্রায় ৭০০ নিউটন-মিটার টর্ক পাওয়া যায়। মাত্র ৩.৯ সেকেন্ডে শূন্য থেকে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে পৌঁছানোর সক্ষমতা গাড়িটিকে দিয়েছে স্পোর্টি চরিত্র। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বাজারে এটি মিতসুবিশির দ্রুততম উৎপাদিত মডেলগুলোর অন্যতম বলে দাবি করা হচ্ছে। স্পোর্টস মোডে সামনের ও পেছনের চাকার মধ্যে শক্তি বণ্টন পরিবর্তনের সুবিধাও রয়েছে। পাঁচ স্তরের রিজেনারেটিভ ব্রেকিং এবং ওয়ান-পেডাল ড্রাইভিং মোড শহরের যানজটে চালানো সহজ করতে পারে। পাশাপাশি চালকের পছন্দ অনুযায়ী স্টিয়ারিংয়ের অনুভূতিও পরিবর্তন করা যায়।

গাড়িটিতে রয়েছে ৫৭.৭ কিলোওয়াট-আওয়ারের লিথিয়াম আয়রন ফসফেট (এলএফপি) ব্যাটারি। সর্বোচ্চ ১৩৪ কিলোওয়াট ডিসি ফাস্ট চার্জিং সুবিধায় ব্যাটারির চার্জ ১০ থেকে ৮০ শতাংশে নিতে প্রায় ৩০ মিনিট সময় লাগে বলে উল্লেখ করা হয়েছে। ভেহিকেল-টু-লোড প্রযুক্তির মাধ্যমে গাড়ির ব্যাটারি থেকে বাইরের বৈদ্যুতিক যন্ত্রপাতিতেও বিদ্যুৎ সরবরাহ করা যায়। ব্যাটারির জন্য আট বছর অথবা এক লাখ ৬০ হাজার কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি রয়েছে। এ সময় ব্যাটারির ব্যবহারযোগ্য শক্তি ধারণক্ষমতা অন্তত ৭০ শতাংশ বজায় রাখার নিশ্চয়তাও দেওয়া হয়েছে।

প্রায় ৪ হাজার ৩১৫ মিলিমিটার দৈর্ঘ্য, ১ হাজার ৮৮৫ মিলিমিটার প্রস্থ এবং ২ হাজার ৮০০ মিলিমিটার হুইলবেসের গাড়িটি অভ্যন্তরীণ জায়গা ও যাত্রীস্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে পারে। এর সঙ্গে রয়েছে পাঁচ বছর বা এক লাখ কিলোমিটার পর্যন্ত সাধারণ ওয়ারেন্টি। নির্ধারিত শর্তে মিতসুবিশির ডিলার নেটওয়ার্কে সার্ভিসিং করালে তা বাড়িয়ে ১০ বছর বা দুই লাখ কিলোমিটার পর্যন্ত নেওয়ার সুযোগ রয়েছে। তবে গাড়িটির একটি গুরুত্বপূর্ণ দিক হলো, এটি মিতসুবিশির নিজস্ব প্ল্যাটফর্মে তৈরি নয়। ফক্সট্রনের প্রযুক্তিগত প্ল্যাটফর্ম এবং ইতালির পিনিনফারিনার নকশা-সংশ্লিষ্টতার কারণে গাড়িটির দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্যতা, যন্ত্রাংশের প্রাপ্যতা ও রক্ষণাবেক্ষণ নিয়ে ক্রেতাদের আগ্রহের পাশাপাশি প্রশ্নও থাকতে পারে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ইভি খাতের গেমচেঞ্জার ‘ব্যাটারি সোয়াপিং’

ইভি খাতের গেমচেঞ্জার ‘ব্যাটারি সোয়াপিং’

রাস্তা কাপাবে টেসলা রোডস্টার

রাস্তা কাপাবে টেসলা রোডস্টার

তারকার গাড়িবিলাস জাহ্নবী কাপুরের রাজকীয় সংগ্রহ

জাহ্নবী কাপুরের রাজকীয় সংগ্রহ

ভবিষ্যতের পথে নতুন যাত্রা মিতসুবিশি এএসএক্স ভিআর-ই ২০২৭

মিতসুবিশি এএসএক্স ভিআর-ই ২০২৭

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম