Logo
Logo
×

Advertisement

অটোটেক

রাস্তা কাপাবে টেসলা রোডস্টার

Advertisement

Icon

জাকির হোসেন সরকার

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বৈদ্যুতিক গাড়ি মানেই ধীরগতি-একসময় প্রচলিত এ ধারণা বদলে দেওয়ার লক্ষ্য নিয়েই যাত্রা শুরু করেছিল টেসলার রোডস্টার। প্রচলিত স্পোর্টস কারের সঙ্গে পাল্লা দিয়ে বৈদ্যুতিক গাড়িও যে গতি, নকশা ও প্রযুক্তিতে চমক দেখাতে পারে, প্রথম প্রজন্মের রোডস্টার তা প্রমাণ করেছিল। এবার সেই সাফল্যের ধারাবাহিকতায় দ্বিতীয় প্রজন্মের রোডস্টার নিয়ে বড় স্বপ্ন দেখাচ্ছে প্রতিষ্ঠানটি। ২০০৮ সালে বাজারে আসা প্রথম রোডস্টার তৈরি হয়েছিল লোটাস এলিসের কাঠামোর ওপর ভিত্তি করে। একবার চার্জে প্রায় ২৪৪ মাইল চলার সক্ষমতা নিয়ে গাড়িটি সেসময় বৈদ্যুতিক যানবাহনের সম্ভাবনাকে নতুনভাবে তুলে ধরে। টেসলার প্রাথমিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই স্পোর্টস কার। দ্বিতীয় প্রজন্মের রোডস্টার প্রথম উন্মোচন করা হয় ২০১৭ সালের নভেম্বরে। টেসলার দাবি, নতুন মডেলটি হবে তাদের প্রযুক্তিগত সক্ষমতার অন্যতম নিদর্শন। এর বিশেষ ‘স্পেসএক্স’ বা ‘থ্রাস্ট’ সংস্করণে ঠান্ডা গ্যাসচালিত রকেট থ্রাস্টার ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এসব থ্রাস্টার গাড়িটির ত্বরণ, ব্রেকিং ও চলাচলের সক্ষমতা বাড়াতে সহায়তা করবে বলে জানিয়েছেন ইলন মাস্ক। তবে প্রযুক্তির এই রোমাঞ্চকর প্রতিশ্রুতির সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘ অপেক্ষা। ২০২০ সালে উৎপাদন শুরুর পরিকল্পনা থাকলেও নানা কারণে তা পিছিয়েছে। এবার ২০২৮ সালে উৎপাদন শুরুর লক্ষ্য নির্ধারণ করেছে টেসলা। গত ১৫ অক্টোবরের প্রদর্শনীতে গাড়িটির ব্যতিক্রমী কৌশল দেখিয়ে নতুন করে আগ্রহ তৈরি করেছে প্রতিষ্ঠানটি। কিন্তু রোডস্টারের প্রকৃত সাফল্য নির্ভর করবে শুধু চমকপ্রদ প্রযুক্তিতে নয়, প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দেওয়ার ওপরও। এবার অপেক্ষার অবসান ঘটে কি না, সেটিই দেখার বিষয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ইভি খাতের গেমচেঞ্জার ‘ব্যাটারি সোয়াপিং’

ইভি খাতের গেমচেঞ্জার ‘ব্যাটারি সোয়াপিং’

রাস্তা কাপাবে টেসলা রোডস্টার

রাস্তা কাপাবে টেসলা রোডস্টার

তারকার গাড়িবিলাস জাহ্নবী কাপুরের রাজকীয় সংগ্রহ

জাহ্নবী কাপুরের রাজকীয় সংগ্রহ

ভবিষ্যতের পথে নতুন যাত্রা মিতসুবিশি এএসএক্স ভিআর-ই ২০২৭

মিতসুবিশি এএসএক্স ভিআর-ই ২০২৭

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম