Logo
Logo
×

Advertisement

অটোটেক

এআই নিষিদ্ধ হলে গুগল সার্চও বন্ধ

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

শিক্ষাপ্রতিষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলে গুগলের সার্চ ইঞ্জিনসহ ডিজিটাল সেবাও বন্ধ হয়ে যেতে পারে। স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের এআই ব্যবহারে নতুন নিয়ন্ত্রণ নীতি চালুর অংশ হিসাবে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। গুগলের শিক্ষাবিষয়ক প্রধান ও মহাব্যবস্থাপক ক্রিস ফিলিপস জানান, স্কুল প্রশাসকদের অনুমতি ছাড়া শিক্ষার্থীরা জেমিনি, জেমিনি নোটবুক ও গুগল ক্লাসরুমের এআই সুবিধা ব্যবহার করতে পারবে না। একইসঙ্গে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান তাদের নেটওয়ার্কে এআই ব্যবহার নিষিদ্ধ করলে শিক্ষার্থীদের জন্য গুগল সার্চও বন্ধ থাকবে। কারণ, গুগলের আধুনিক সার্চ ব্যবস্থায় এআই প্রযুক্তি গভীরভাবে যুক্ত। এদিকে শিক্ষার্থীদের এআইনির্ভরতা কমাতে ‘গাইডেড লার্নিং’ নামে নতুন ফিচার চালুর ঘোষণা দিয়েছে গুগল। এতে সরাসরি হোমওয়ার্কের উত্তর না দিয়ে ধাপে ধাপে প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের নিজেরাই সমস্যার সমাধান করতে সহায়তা করবে এআই। এতে তাদের সমালোচনামূলক চিন্তাভাবনা ও শেখার দক্ষতা বাড়বে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

শিক্ষকরা চাইলে শিক্ষার্থীদের চ্যাটবট ব্যবহারের ইতিহাস ও কথোপকথনের রেকর্ডও পর্যালোচনা করতে পারবেন। চলতি মাসে যুক্তরাষ্ট্রের নির্বাচিত কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ফিচারটির পরীক্ষামূলক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। শিক্ষাঙ্গনে এআই ব্যবহারে নিয়ন্ত্রণ বাড়ানোর এ উদ্যোগে প্রযুক্তির ব্যবহার, শিক্ষার্থীদের স্বাধীন অনুসন্ধান এবং ডিজিটাল শিক্ষার ভবিষ্যৎ নিয়ে নতুন বিতর্ক তৈরি হতে পারে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কাপড়ও ভাঁজ করবে যন্ত্র ঘরের কাজে রোবট আনছে অ্যাপল

ঘরের কাজে রোবট আনছে অ্যাপল

এআই নিষিদ্ধ হলে গুগল সার্চও বন্ধ

এআই নিষিদ্ধ হলে গুগল সার্চও বন্ধ

এআইয়ের চাপে ক্যানভা কর্মী ছাঁটাই

এআইয়ের চাপে ক্যানভা কর্মী ছাঁটাই

আরও হালকা, মসৃণ আধুনিক ই-অ্যাসিস্ট প্রযুক্তি সাইকেলকে ই-বাইকে রূপান্তর করবে ‘সাইপ্লোর’

সাইকেলকে ই-বাইকে রূপান্তর করবে ‘সাইপ্লোর’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম