বালিয়াকান্দিতে দম্পতির আত্মহত্যার চেষ্টা, স্ত্রীর মৃত্যু
Advertisement
বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বালিয়াকান্দির পাইককান্দি গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর আত্মহত্যা চেষ্টার ঘটনায় স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাদিয়া আফরিন স্বচ্ছ মারা যান। জানা যায়, প্রায় তিন বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে পাইককান্দি গ্রামের বাদশা চৌধুরীর ছেলে সাদিক চৌধুরীর সঙ্গে পাশের ভীমনগর গ্রামের শাহিন বিশ্বাসের মেয়ে সাদিয়া আফরিন স্বচ্ছের বিয়ে হয়। তাদের সংসারে এক বছর বয়সি একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ঘটনার দিন ৫ জানুয়ারি মধ্যরাতে পারস্পরিক অভিমানের জেরে প্রথমে স্বামী সাদিক চৌধুরী ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। কিছু সময় পর স্ত্রী সাদিয়া আফরিন স্বচ্ছ ঘাস মারার বিষ পান করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
