Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

চাঁদপুরে এক মাসও টিকেনি কোটি টাকার সড়ক

হাতের টানে উঠে যাচ্ছে বিটুমিন

Advertisement

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চাঁদপুরে ইট-সুরকি ওঠে গিয়ে খানাখন্দে বেহাল হয়ে দুর্ভোগের সড়ক হিসাবে পরিচিতি পেয়েছে জেলা কারাগারের দক্ষিণ দিক থেকে শাহতলীবাজার পর্যন্ত সড়কটি। দীর্ঘদিন পর সেই সড়কটির কাজ করে এলজিইডি। আশা ছিল, এবার চলাচলে ভোগান্তি কমবে, টেকসই হবে যোগাযোগব্যবস্থা। কিন্তু সেই আশা পূরণ হওয়ার আগেই দেখা দিয়েছে নানা সংশয় ও সংকট। সংস্কারকাজ শেষ হওয়ার এক মাস পার না হতেই ওই সড়কের বিভিন্ন স্থানে ওঠে যাচ্ছে ঢালাই। কোথাও কোথাও হাতের সামান্য চাপে ঢালাইয়ের অংশ গুঁড়া হয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এক কোটি টাকা ব্যয়ে সংস্কার করা সড়কের এমন অবস্থা দেখে ক্ষুব্ধ এলাকাবাসী। তাদের প্রশ্ন-এত টাকা ব্যয়ে সংস্কারের পরও কেন সড়কের ঢালাই দ্রুত নষ্ট হচ্ছে? কাজের সময় ব্যবহৃত উপকরণের মান ঠিক ছিল কি না, যথাযথভাবে ঢালাই করা হয়েছে কি না, আর তদারকিই বা কতটা হয়েছে-এসব প্রশ্নের উত্তর চান তারা। জানা যায়, জেলা কারাগার থেকে শাহতলীবাজার পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। সড়কের দুরবস্থা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সংস্কারকাজ করা হয়। তবে কাজ শেষ হওয়ার এক মাসের মধ্যেই বিভিন্ন স্থানে ঢালাই ওঠে যাওয়ার অভিযোগ ওঠেছে। সম্প্রতি সড়ক দিয়ে চলাচলের সময় বিষয়টি গণমাধ্যমকর্মীদের নজরে আনেন স্থানীয় বাসিন্দারা। সরেজমিন সড়কের কয়েকটি স্থানে ঢালাই ওঠে যাওয়ার চিত্র দেখা গেছে। স্থানীয়দের দাবি-কিছু অংশের ঢালাই এতটাই দুর্বল যে, হাতের সামান্য চাপে তা গুঁড়া হয়ে যাচ্ছে। এতে সড়কটির স্থায়িত্ব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় ফারুক ও মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন সড়কটি সংস্কার না হওয়ায় এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তির মুখে পড়তে হয়েছে। সম্প্রতি সংস্কারকাজ হওয়ায় তারা স্বস্তির আশা করেছিলেন। কিন্তু কাজের মান ভালো না হওয়ায় সেই আশা পূরণ হয়নি। যানবাহনচালক কাদের ও লিটন বলেন, অনেক দুর্ভোগের পর সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু কাজের মান নিয়ে যে প্রশ্ন ওঠেছে, তাতে সড়কটি বেশি দিন টিকবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। এলাকাবাসীর অভিযোগ-একটি সড়ক সংস্কারের পর অল্প সময়ের মধ্যে ঢালাই ওঠে যাওয়ার বিষয়টি শুধু সাময়িক মেরামতের মাধ্যমে শেষ করা উচিত নয়; বরং কেন এমন হয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। সড়কের ক্ষতিগ্রস্ত অংশের নির্মাণমান, ঢালাইয়ের পুরুত্ব, ব্যবহৃত উপকরণ এবং কাজের সময় তদারকির বিষয়গুলো যাচাই করার দাবি জানিয়েছেন তারা। প্রকৌশলী মোহাম্মদ রায়হাত আমিন পাটওয়ারী বলেন, শাহতলী জেলা কারাগার সড়কে ঢালাইয়ের সময় কয়েকটি স্থানে অবৈধভাবে স্পিড ব্রেকার তৈরি করা হয়েছে। স্কুলের শিক্ষক ও এলাকাবাসীর অনুরোধে এসব স্পিড ব্রেকার নির্মাণ করা হয়েছিল। তার ভাষ্য-এ কারণে সড়কের কয়েকটি স্থানে ঢালাই যথাযথভাবে করা সম্ভব হয়নি। সড়কের সব স্থানই ভালো রয়েছে, তবে দু-একটি স্থানে কিছু সমস্যা আছে। তিনি সরেজমিন সড়ক পরিদর্শন করেছেন এবং সমস্যাগুলো সমাধান করতে ঠিকাদারকে নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট ঠিকাদার আলমগীর বলেন, সড়কের যেসব স্থানে সমস্যা হচ্ছে, সেসব স্থান ঠিক করে দেওয়া হয়েছে। তবে স্থানীয়দের দাবি-সড়কের ক্ষতিগ্রস্ত অংশের প্রকৃত অবস্থা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। শুধু মেরামতের আশ্বাস নয়, সংস্কারকাজে কোনো অনিয়ম বা কারিগরি ত্রুটি ছিল কি না, তা নিরপেক্ষভাবে পরীক্ষা করা জরুরি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

পুঠিয়ায় নির্বিকার স্থানীয় প্রশাসন বন বিভাগকে ম্যানেজ করে সরকারি রাস্তার গাছ লুট

বন বিভাগকে ম্যানেজ করে সরকারি রাস্তার গাছ লুট

সাবেক স্বামীর ফেসবুকে পোস্ট কমলনগরে মামাকে পিটিয়ে হত্যা

কমলনগরে মামাকে পিটিয়ে হত্যা

মানিকগঞ্জের সব সড়ক উন্নয়ন করা হবে: খাদ্যমন্ত্রী

মানিকগঞ্জের সব সড়ক উন্নয়ন করা হবে: খাদ্যমন্ত্রী

চাঁদপুরে এক মাসও টিকেনি কোটি টাকার সড়ক

চাঁদপুরে এক মাসও টিকেনি কোটি টাকার সড়ক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম