মানিকগঞ্জের সব সড়ক উন্নয়ন করা হবে: খাদ্যমন্ত্রী
Advertisement
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসাবে মানিকগঞ্জের প্রতিটি টেকসই অবকাঠামো ও সড়ক যোগাযোগ ব্যবস্থার পর্যায়ক্রমিক উন্নয়ন নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। শনিবার সকালে মানিকগঞ্জ সদরের গড়পাড়া ইউনিয়ন পরিষদের সামনে ফলক উন্মোচনের মাধ্যমে প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে আফরোজা খানম রিতা বলেন, জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে আধুনিক যোগাযোগ ব্যবস্থার কোনো বিকল্প নেই। আমরা নির্বাচনের সময় যে ওয়াদা করেছিলাম, তা বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে জেলার সব সড়কের টেকসই উন্নয়ন সম্পন্ন করা হবে, যাতে কোনো এলাকার মানুষ যোগাযোগ সুফল থেকে বঞ্চিত না হয়। তিনি আরও বলেন, চলমান ওই উন্নয়ন প্রকল্পগুলোর কাজ শেষ হলে সংশ্লিষ্ট এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা আমূল বদলে যাবে। কৃষিপণ্য পরিবহণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় স্থানীয় জনগোষ্ঠীর প্রবেশগম্যতা সহজ হবে এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ স্থায়ীভাবে লাঘব হবে।
