Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

বিএনপিকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিবাদে গোসাইরহাটে মানববন্ধন

Advertisement

Icon

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রতিবাদে গোসাইরহাটে মানববন্ধন

Advertisement

গোসাইরহাটে বিএনপিকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় হত্যার অভিযোগে মানববন্ধন করেছে নিহত জয়নুদ্দিনের পরিবার ও এলাকাবাসী। শুক্রবার বেলা সাড়ে ১১টায় গোসাইরহাট থানা প্রাঙ্গণে ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে করা হয় মানববন্ধনটি মানবন্ধনকারীরা গোসাইরহাট থানা কম্পাউনের ভেতরে ঢুকলে হট্টগোল সৃষ্টি হয়। গত রোববার নিখোঁজ হন জয়নুদ্দিন। এরপর দিন সোমবার বিকাল ৪টায় গোসাইরহাট ইউনিয়নের খাটরা গ্রাম এলাকায় আম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জয়নুদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ।

মৃত জয়নুদ্দিন ঢালীর পরিবার ও স্থানীয় ইউনিয়নবাসীর আয়োজনে উপস্থিত ছিলেন, গোসাইরহাট ইউনিয়ন পরিষদের মেম্বার রিপন চৌধুরী মেম্বার খলিল ভূইয়া, মেম্বার রতন ঢালী, মেম্বার সোহাগ ঢালী, সোহেল গাজী, জসিম বেপারী, ইকবাল ঢালী প্রমুখ।

এ বিষয়ে গোসাইরহাট থানার ওসি আজিজুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারকে শুক্রবার রাতে থানায় আসতে বলেছি তারা মামলা করলে আমরা মামলা নেব।

Advertisement

Advertisement

আরও পড়ুন

পুঠিয়ায় নির্বিকার স্থানীয় প্রশাসন বন বিভাগকে ম্যানেজ করে সরকারি রাস্তার গাছ লুট

বন বিভাগকে ম্যানেজ করে সরকারি রাস্তার গাছ লুট

সাবেক স্বামীর ফেসবুকে পোস্ট কমলনগরে মামাকে পিটিয়ে হত্যা

কমলনগরে মামাকে পিটিয়ে হত্যা

মানিকগঞ্জের সব সড়ক উন্নয়ন করা হবে: খাদ্যমন্ত্রী

মানিকগঞ্জের সব সড়ক উন্নয়ন করা হবে: খাদ্যমন্ত্রী

চাঁদপুরে এক মাসও টিকেনি কোটি টাকার সড়ক

চাঁদপুরে এক মাসও টিকেনি কোটি টাকার সড়ক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম