অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
ছাগলনাইয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো আওয়ামী লীগের কার্যালয়
Advertisement
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ছাগলনাইয়া বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের তৃতীয় দিনে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। প্রশাসনের দাবি, উচ্ছেদ অভিযানের আওতায় সরকারি জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো অপসারণ করা হচ্ছে। আওয়ামী লীগের কার্যালয়টিও সরকারি জায়গা দখল করে নির্মিত হয়েছিল। একই অভিযানে বাজারের আরও বেশ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সহকারী কমিশনার (ভূমি) জানান, তিন দিনে শহরের দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এরপর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় ছিল।
