ইবিতে ছাত্রশক্তির সভায় পদবঞ্চিতদের হট্টগোল
Advertisement
ইবি প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় ছাত্রশক্তি আয়োজিত জুলাই স্মৃতিচারণ সভায় হট্টগোল করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ ঘটনা ঘটে। এ সময় সদ্য ঘোষিত ছাত্রশক্তি ইবি শাখার কমিটিতে ছাত্রলীগ পুনর্বাসন ও প্রকৃত আন্দোলনকারীদের বঞ্চিত করার অভিযোগে এনসিপির কেন্দ্রীয় নেতা ও সংসদ-সদস্যের উপস্থিতিতেই তারা এই হট্টগোল করে। হট্টগোলকারীদের সবাই শাখা বৈছাআর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। জানা যায়, রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলায় শাখা ছাত্রশক্তির আলোচনা সভায় এনসিপি নেতারা বক্তব্য প্রদানকালে এ ঘটনা ঘটে। হট্টগোল করা ইবি বৈছাআর যুগ্ম-সদস্য সচিব বাঁধন বিশ্বাস বলেন, ইবি ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ পূর্বে ছাত্রলীগ করতো। জুলাইয়ের পরেও সে হল দখল করে ছাত্রলীগ পুনর্বাসনের চেষ্টা করে। পরে আমাদের বাধায় হল থেকে নামতে বাধ্য হয়। কমিটির সদস্য সচিব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হেনস্তার সঙ্গে জড়িত। এছাড়া জুলাই আন্দোলনের ভিত্তিতে কমিটি হলেও সেখানে প্রকৃত আন্দোলনকারীদের রাখা হয়নি। আমরা কেন্দ্রীয় নেতাদের কাছে এই বিষয়ে জানানোর জন্য গিয়েছিলাম।
