Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সংক্ষিপ্ত সংবাদ

Advertisement

Icon

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

তেরখাদায় বিএনপি নেতার মুক্তির দাবি

উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফরিদ মোল্লার মুক্তির দাবিতে তেরখাদায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা বিএনপি ও সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বক্তারা বলেন, দীর্ঘদিন রাজনৈতিক প্রতিহিংসার কারণে ফরিদ মোল্লাকে মামলা ও হয়রানির শিকার হতে হচ্ছে। ফরিদ মোল্লার মুক্তি দাবি করেন বক্তারা। খুলনা ব্যুরো

মোহনগঞ্জে মসজিদের সামনে মাদকসেবন

মোহনগঞ্জে মাদকসেবন ও সংরক্ষণের অপরাধে চার যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিতরা হলো-উপজেলার নওহা গ্রামের শমল মিয়া, পশ্চিম টেংগাপাড়া গ্রামের জাহেদুল ইসলাম জুয়েল, সুনামগঞ্জের ধর্মপাশার অনয় রায় ও খুরশিমুল গ্রামের ফারুক মিয়া। মঙ্গলবার রাতে নওহা জামে মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়। নেত্রকোনা প্রতিনিধি

বালু পরিবহণে ২ ট্রলার মালিকের কারাদণ্ড

মোহনগঞ্জে অবৈধভাবে বালু পরিবহণ ও বিক্রির দায়ে দুই ট্রলার মালিককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং এক মহাজনকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিতরা হলো-মধ্যনগরের বলরামপুর গ্রামের কিবরিয়া এবং রসুলপুর গ্রামের শহীদ। তারা দুটি ট্রলারের মালিক। এছাড়া বামেরচর এলাকার মানিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। নেত্রকোনা প্রতিনিধি

রাজাপুরে অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা

রাজাপুরে অবৈধভাবে পরিচালিত নাইম ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে উপজেলার কানুদাসকাঠি এলাকায় এ অভিযান পরিচালনা করেন ইউএনও রিফাত আরা মৌরি। প্রয়োজনীয় অনুমোদন ছাড়া প্রতিষ্ঠান পরিচালনার দায়ে মালিক আব্দুল হান্নানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

রাজাপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম

রাজাপুরে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কুদ্দুস খানকে মঙ্গলবার রাতে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। উপজেলা সদরের কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সভাপতি অ্যাডভোকেট সরফরাজের বাসার সামনের সড়কে এ ঘটনা ঘটে। কুদ্দুস খান শুক্তগড় ইউনিয়নের কানুনয়িা এলাকার মৃত আব্দুস রশিদ খানের ছেলে। ওষুধ কিনতে যাওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে কুপিয়ে জখম করে। রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে ২ যুবক নিহত

কাশিয়ানীতে মঙ্গলবার রাতে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত হয়েছেন। উপজেলার মহেশপুর রেলস্টেশনসংলগ্ন বাদশা খানের বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-উপজেলার মহেশপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মেহেদী এবং বাঔখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী। কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

পলি ক্লিনিকে রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

বাগেরহাটে পলি ক্লিনিকের অপারেশন থিয়েটারে নাসিমা আক্তার নামের এক রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অন্য দুই সদস্য হলেন-ডা. ফারুকুজ্জামান ও ডা. এসকেন্দার। মঙ্গলবার রাতে পলি ক্লিনিকে পিত্তথলিতে পাথর অপারেশনের পর থিয়েটারেই মারা যান নাসিমা আক্তার। বাগেরহাট প্রতিনিধি

Advertisement

Advertisement

আরও পড়ুন

পুঠিয়ায় নির্বিকার স্থানীয় প্রশাসন বন বিভাগকে ম্যানেজ করে সরকারি রাস্তার গাছ লুট

বন বিভাগকে ম্যানেজ করে সরকারি রাস্তার গাছ লুট

সাবেক স্বামীর ফেসবুকে পোস্ট কমলনগরে মামাকে পিটিয়ে হত্যা

কমলনগরে মামাকে পিটিয়ে হত্যা

মানিকগঞ্জের সব সড়ক উন্নয়ন করা হবে: খাদ্যমন্ত্রী

মানিকগঞ্জের সব সড়ক উন্নয়ন করা হবে: খাদ্যমন্ত্রী

চাঁদপুরে এক মাসও টিকেনি কোটি টাকার সড়ক

চাঁদপুরে এক মাসও টিকেনি কোটি টাকার সড়ক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম