Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

গণ-অভ্যুত্থানের পর পলায়ন

কুয়েতে মাদকসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

Advertisement

Icon

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চব্বিশের আগস্টে গণ-অভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া বহিষ্কৃত ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহাগ গাজীকে কুয়েতে মাদকসহ গ্রেফতার করেছে হাওয়ালি প্রশাসনের নিরাপত্তা অধিদপ্তর। মাদক ব্যবসায়ী ও আইন লংঘনকারীদের বিরুদ্ধে চলমান নিরাপত্তা অভিযানের অংশ হিসাবে বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোহাগ গাজী ফরিদগঞ্জের বালিথুবা পশ্চিম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক। তিনি খাঁড়কাদিয়া গাজী বাড়ির সাবেক পুলিশ সদস্যের সন্তান। কুয়েতের গণমাধ্যম ‘আরব টাইমস’ সূত্রে অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অপারেশনস অ্যান্ড পেট্রোলস বিভাগের ভেহিকেল অপারেশনস সেকশনের সদস্যরা একটি খোলা পার্কিং এলাকায় সোহাগ গাজীর সন্দেহজনক আচরণ দেখতে পান। পরে তাকে তল্লাশি করা হলে তার কাছ থেকে মাদকদ্রব্য পাওয়া যায়। মাদকদ্রব্য বিভিন্ন স্থানে লুকিয়ে রেখে মোবাইল ফোনের মাধ্যমে সে স্থানগুলোর অবস্থান ক্রেতাদের জানিয়ে মাদক সরবরাহ করতেন বলে কর্তৃপক্ষের কাছে সোহাগ গাজী স্বীকার করেছেন বলে জানা গেছে। এছাড়া তার বাসায়ও মাদকদ্রব্যের আরও একটি মজুত রয়েছে। পরে সেখানে তল্লাশি করে অতিরিক্ত মাদকদ্রব্য ও মাদক সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করা হয়। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, অভিযানে মোট ১০১টি হেরোইনের প্যাকেট, ২৫টি মেথামফেটামিনের প্যাকেট, মাদক ব্যবহারের চারটি সরঞ্জাম এবং একটি নির্ভুল ওজন মাপার যন্ত্র জব্দ করা হয়েছে। এদিকে সোহাগ গাজীর বিষয়ে জানতে চাইলে ফরিদগঞ্জের বালিথুবা পশ্চিম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন শনিবার জানান, সোহাগ গাজী বর্তমান ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

পঁচিশ হাজার সচল মিটার বিক্রি

পঁচিশ হাজার সচল মিটার বিক্রি

মতলবে জেটি থেকে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার রাঙ্গুনিয়ায় বন্ধুর সঙ্গে বেরিয়ে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

রাঙ্গুনিয়ায় বন্ধুর সঙ্গে বেরিয়ে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

মালয়েশিয়ায় পাচারকালে টেকনাফে ১৭ জন উদ্ধার

মালয়েশিয়ায় পাচারকালে টেকনাফে ১৭ জন উদ্ধার

গণ-অভ্যুত্থানের পর পলায়ন কুয়েতে মাদকসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

কুয়েতে মাদকসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম