Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’

বিশ্ব পর্যটন দিবসে র‌্যালি ও সভা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ এ স্লোগানে রোববার বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বিভিন্ন স্থানে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান : টাঙ্গাইলে জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুব হাসান, টাঙ্গাইল প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ, জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু। ময়মনসিংহে র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুর রহমান। কমলগঞ্জে শোভাযাত্রার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল নাঈম। সভায় সভাপতিত্ব করেন ট্যুরিজম কমলগঞ্জের আহ্বায়ক শাব্বির এলাহী। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব নির্মল এস পলাশ। কাঁঠালিয়ার সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. মকবুল হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মমিন উদ্দিন। রাজশাহীতে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী। সভাপতিত্ব করেন পর্যটন মোটেল, রাজশাহীর ইউনিট ব্যবস্থাপক রবিউল ইসলাম। বগুড়ায় জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, সংসদ-সদস্য রেজাউল করিম বাদশা। উপস্থিত ছিলেন, বগুড়া সিটি প্রশাসক এমআর ইসলাম স্বাধীন। রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলার উদ্বোধন করেন পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার। এ সময় জেলা পরিষদের সদস্য ও পর্যটন বিভাগের আহ্বায়ক শ্বাশত চাকমা রিংকু, পরিষদের সদস্য মামুনুর রশিদ, চন্দ্রা চাকমা, নন্দিতা দাশ উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক বিএম তারিক উজ জামান। উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক আমির হামযাহ্, হুমায়ুন কবির, দামুডাদা ইউএনও লাভলী ইয়াসমিন, আলমডাঙ্গা ইউএনও শাহীনুর আক্তার। রাজবাড়ীতে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক আফরোজা পারভীন। খাগড়াছড়িতে সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া এমপি। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। জয়পুরহাটে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আল মামুন মিয়া। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। মেহেরপুরে জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, মুজিবনগর ইউএনও রূপায়ন দেব, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন। কুড়িগ্রামে সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা। বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। চাঁদপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবাল ও মো. নাজমুল হুদার সঞ্চালনায় সভা হয়েছে। এতে প্রধান অতিথি জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। বদলগাছীর দর্শনার্থীদের জন্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখার সুযোগ করে দেয় পাহাড়পুর প্রত্নতত্ত্ব বিভাগ। দিবসটি উপলক্ষ্যে সভায় সভাপতিত্ব করেন ইউএনও ইসরাত জাহান ছনি। প্রধান অতিথি ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক একেএম সাইফুর রহমান।

Advertisement

Advertisement

আরও পড়ুন

পাহাড় কেটে রিসোর্ট

পাহাড় কেটে রিসোর্ট

আজ বিশ্ব তথ্য জানার অধিকার দিবস তথ্য জানার পোর্টালেই তথ্যের হদিস নেই

তথ্য জানার পোর্টালেই তথ্যের হদিস নেই

ডেঙ্গুতে বোয়ালমারী সাভারে শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু

ডেঙ্গুতে বোয়ালমারী সাভারে শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু

‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ বিশ্ব পর্যটন দিবসে র‌্যালি ও সভা

বিশ্ব পর্যটন দিবসে র‌্যালি ও সভা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম