Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

আজ বিশ্ব তথ্য জানার অধিকার দিবস

তথ্য জানার পোর্টালেই তথ্যের হদিস নেই

Advertisement

Icon

মো. রইছ উদ্দিন, গৌরীপুর (ময়মনসিংহ)

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ময়মনসিংহের গৌরীপুরে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইটে তথ্যের সংকট দেখা দিয়েছে। সরকারি উন্নয়ন কর্মকাণ্ড, প্রকল্প, সুবিধাভোগী, টেন্ডার, অফিস আদেশসহ গুরুত্বপূর্ণ তথ্য অনলাইনে থাকার কথা থাকলেও অধিকাংশ ওয়েবসাইটের বিভিন্ন ক্যাটাগরি ফাঁকা। কোথাও আবার বছরের পর বছর পুরোনো তথ্য পড়ে আছে। ফলে ঘরে বসে সরকারি সেবা ও উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে জানার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।

আজ বিশ্ব তথ্য জানার অধিকার দিবস। এবারের আন্তর্জাতিক প্রতিপাদ্য-‘ডিজিটাল যুগে তথ্যের সততা রক্ষা : তথ্য বিভ্রান্তি দূরীকরণে তথ্য অধিকারের ভূমিকা।’ জনগণের দোরগোড়ায় সরকারি সেবা ও তথ্য পৌঁছে দিতে ২০১৪ সালের ২৩ জুন আনুষ্ঠানিকভাবে চালু হয় বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (www.bangladesh.gov.bd)। এর আওতায় মন্ত্রণালয় থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত হাজার হাজার ওয়েবসাইট চালু করা হয়। গৌরীপুর উপজেলা পরিষদের ওয়েবসাইট ঘুরে দেখা যায়, মাধ্যমিক ও মাদ্রাসা, কৃষি ও সেচ, প্রাথমিক ও গণশিক্ষা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, যুব ও ক্রীড়া, নারী ও শিশু, মুক্তিযোদ্ধা ও সমাজসেবা বিভাগের হালনাগাদ তথ্য নেই। ২০১৩ সালে ৮২টি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ হলেও ওয়েবসাইটে এখনো সেগুলো বেসরকারি হিসাবে দেখানো হচ্ছে। এমনকি উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের স্থানে ২০১১ সালের ২৮ সেপ্টেম্বর কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের সভার কার্যবিবরণী দেখা গেছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ওয়েবসাইটেও অফিস আদেশ, খবর, টেন্ডার ও চাকরি কর্নার ফাঁকা। অথচ এ দপ্তরের মাধ্যমে সড়ক, সেতু, কালভার্টসহ শতকোটি টাকার উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয়। ওয়েবসাইটে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের কথা থাকলেও বাস্তবে ভবনটি এখনো নির্মিত হয়নি। সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটেও বীর মুক্তিযোদ্ধা, বয়স্ক-বিধবা ভাতাভোগী, এতিমখানা ও সমাজসেবামূলক সংগঠনের হালনাগাদ তথ্য নেই। উপজেলার একমাত্র সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের ওয়েবসাইটেরও সিংহভাগ তথ্য ফাঁকা। সিলেবাস, রুটিন, ভর্তি, পরীক্ষা ও ফলাফল-সংক্রান্ত বিভিন্ন ঘরে কোনো তথ্য নেই।

উপজেলা প্রকৌশলী মো. আমিনুল ইসলাম বলেন, ওয়েবসাইটের তথ্য হালনাগাদ না থাকার বিষয়টি তিনি জানতেন না। দ্রুত আপডেট করা হবে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুজ ইবনে আইয়ুবও তথ্য আপডেট না হওয়ার কথা স্বীকার করে দ্রুত তা করার আশ্বাস দেন। ইউএনও আফিয়া আমীন পাপ্পা বলেন, তথ্য আপডেটের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত তথ্য হালনাগাদের জন্য চিঠি দেওয়া হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, স্ব-স্ব দপ্তর ওয়েবসাইটের তথ্য আপডেট করে থাকে। তিনি প্রয়োজনীয় সহযোগিতা করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

পাহাড় কেটে রিসোর্ট

পাহাড় কেটে রিসোর্ট

আজ বিশ্ব তথ্য জানার অধিকার দিবস তথ্য জানার পোর্টালেই তথ্যের হদিস নেই

তথ্য জানার পোর্টালেই তথ্যের হদিস নেই

ডেঙ্গুতে বোয়ালমারী সাভারে শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু

ডেঙ্গুতে বোয়ালমারী সাভারে শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু

‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ বিশ্ব পর্যটন দিবসে র‌্যালি ও সভা

বিশ্ব পর্যটন দিবসে র‌্যালি ও সভা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম