Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

কাশিয়ানীতে খালে বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার

Advertisement

Icon

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কাশিয়ানীর মহেশপুর ইউনিয়নের বলুগ্রাম এলাকায় সরকারি খালে আড়াআড়ি বাঁশের বেড়া, বানা ও সুতিজাল দিয়ে মাছ শিকারের অভিযোগ উঠেছে।

এতে খালের স্বাভাবিক পানিপ্রবাহ ও নৌযান চলাচল বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি নির্বিচারে দেশি প্রজাতির মাছের পোনা নিধন এবং মাছের প্রজনন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলার বলুগ্রাম দক্ষিণপাড়া এলাকায় ফিরোজ মোল্যার বাড়িসংলগ্ন সরকারি খালে আড়াআড়িভাবে বাঁশের বেড়া ও বানা দিয়ে সুতিজাল স্থাপন করা হয়েছে। খালের একপাশ থেকে অন্যপাশ পর্যন্ত তৈরি করা এ বেড়ার কারণে মাছের পাশাপাশি পানির স্বাভাবিক চলাচলেও বাধা সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত বিশু শেখের সঙ্গে কথা হলে তিনি খালে বাঁশের বেড়া দেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘আমি স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলেই এটা করেছি। জালে বড় মাছ ধরা পড়ে না। শুধু ছোট ছোট পুঁটি মাছ ধরা পড়ে।

কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আসলাম হোসেন শেখ বলেন, ‘খালের মধ্যে আড়াআড়ি বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণ বেআইনি। আমরা দ্রুত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে খালের বাঁধ অপসারণ করব।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

সোনাইমুড়ী সাবরেজিস্ট্রারের ঘুস-বাণিজ্য

সোনাইমুড়ী সাবরেজিস্ট্রারের ঘুস-বাণিজ্য

বিএনপির দুপক্ষের সংঘর্ষ

বিএনপির দুপক্ষের সংঘর্ষ

‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’

‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’

কালীগঞ্জে লাঠি খেলায় দর্শনার্থীর ভিড়

কালীগঞ্জে লাঠি খেলায় দর্শনার্থীর ভিড়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম