কালীগঞ্জে লাঠি খেলায় দর্শনার্থীর ভিড়
Advertisement
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কালীগঞ্জে বিলুপ্ত প্রায় গ্রামবাংলার লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার মহেশ্বরচাঁদা গ্রামে এ ঐতিহ্যবাহী খেলার আয়োজন করা হয়। খেলায় মাগুরা, বাগেরহাট ও নড়াইল জেলাসহ স্থানীয় ১৭টি দল অংশগ্রহণ করে। গ্রামীণ এ উৎসবকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। মহেশ্বরচাঁদা গ্রামে গিয়ে দেখা যায়, ঢাকঢোল, কাঁসর ও করতালির তালে তালে লাঠিয়ালদের নান্দনিক কসরত ও রণকৌশল দর্শকদের মুগ্ধ করে। ঐতিহ্যবাহী এ আয়োজনটি উপভোগ করতে মহেশ্বরচাঁদা গ্রাম ও আশপাশের বিভিন্ন এলাকার হাজার হাজার নারী-পুরুষ ও শিশু-কিশোর খেলার মাঠে ভিড় জমান। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে সন্ধ্যার আগে শেষ হয় এ খেলা। উপজেলার মহেশ্বরচাঁদা গ্রামের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার পৃষ্ঠপোষকতায় ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতিকে টিকিয়ে রাখতে এবং সর্বস্তরের মানুষের মাঝে গ্রামীণ বিনোদন ছড়িয়ে দিতেই এ লাঠি খেলার আয়োজন করা হয়েছে।
