Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

বিএনপির দুপক্ষের সংঘর্ষ

Advertisement

Icon

কেন্দুয়া (নেত্রকোনা) ও কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কেন্দুয়ায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। বুধবার উপজেলার পাইকুড়া ইউনিয়নের নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা যায়, সম্প্রতি ওয়ার্ড বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে সভাপতি ইফরান মিয়ার সঙ্গে সুনু মিয়া ও শাকিল পক্ষের বিরোধের সৃষ্টি হয়। এর মধ্যে মৎস্যচাষি আব্দুর রহমানের মাছ পরিবহণকে কেন্দ্র করে সুনু ও শাকিল পক্ষের সঙ্গে বিরোধ দেখা দেয়। এ ঘটনায় ইফরান মিয়া আব্দুর রহমানের পক্ষ নেওয়ায় বিরোধ আরও তীব্র হয়। সুনু মিয়া পক্ষের লোকজনের অভিযোগ, বুধবার সকালে সুনু মিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে ইফরান মিয়ার লোকজন তার ওপর হামলা চালায়। পরে এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। অভিযোগের বিষয়ে ইফরান মিয়া বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। এদিকে, কসবায় বিএনপির ১০০ দিনের কর্মসূচিকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে উপজেলার বিনাউটি ইউপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এতে চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতরা হলেন-উপজেলার নেমতাবাদ গ্রামের কবির মুন্সি ও দিপু মিয়া, তালতলা গ্রামের আশরাফুল ইসলাম এবং বল্লভপুর গ্রামের শাহাবুদ্দিন। আহত দিপু মিয়া জানান, তিনি বিনাউটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি। ১০০ দিনের কর্মসূচি নিয়ে আলোচনা করতে উপজেলা থেকে বিএনপি নেতা কামাল সেখানে আসেন। আলোচনা শেষে তারা চা খেতে বসেছিলেন। এ সময় বিএনপিকর্মী বাবু ও উজ্জ্বল নামে দুজন সেখানে এসে ভিডিও ধারণ করতে চাইলে তারা বাধা দেন। এ নিয়ে প্রথমে কথা কাটাকাটি ও পরে হাতাহাতির ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে বিএনপির সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সোনাইমুড়ী সাবরেজিস্ট্রারের ঘুস-বাণিজ্য

সোনাইমুড়ী সাবরেজিস্ট্রারের ঘুস-বাণিজ্য

বিএনপির দুপক্ষের সংঘর্ষ

বিএনপির দুপক্ষের সংঘর্ষ

‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’

‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’

কালীগঞ্জে লাঠি খেলায় দর্শনার্থীর ভিড়

কালীগঞ্জে লাঠি খেলায় দর্শনার্থীর ভিড়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম