Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দোসর

মানিকগঞ্জ হাসপাতালের তত্ত্বাবধায়কের অপসারণ দাবি ছাত্র-জনতার

Advertisement

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দুর্নীতিবাজ আওয়ামী লীগের দোসর আখ্যায়িত মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. বাহাউদ্দিনের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা ও জুলাই আন্দোলনকারীরা। বুধবার হাসপাতাল চত্বরে ‘মানিকগঞ্জ জেলার সর্বস্তরের জনগণ’ এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশ নেওয়া ছাত্র-জনতা বাহাউদ্দিনের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় ‘বাহাউদ্দিনের পদত্যাগ করতে হবে’ এবং ‘আওয়ামী লীগের দোসররা হুঁশিয়ার, সাবধান’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

অভিযোগ করে মানববন্ধনে বক্তব্যরা বলেন, ২০২৪ সালের ১৮ জুলাই ও ৪ আগস্টের আন্দোলনের সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের হাসপাতালে চিকিৎসা না দিয়ে বের করে দেওয়া হয়েছিল। জুলাই আন্দোলনসংক্রান্ত একটি মামলায় তত্ত্বাবধায়ক বাহাউদ্দিনকে আসামি করা হয়েছে বলেও দাবি করেন তারা। এ ছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল বলেও বক্তারা দাবি করেন।

এ বিষয়ে তত্ত্বাবধায়ক মো. বাহাউদ্দিন বলেন আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। টেন্ডারগুলো এখন ইজিপি’র মাধ্যমে হয়ে থাকে। কোনো অনিয়মের সুযোগ নেই।

আওয়ামী দোসর সম্পর্কে তিনি আরও বলেন, যারা মানববন্ধন করেছে তাদের উদ্দেশ্য হাসিল না হওয়ায় তারা আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে। এসব ভিত্তিহীন।

জানা গেছে, ডাক্তার বাহাউদ্দীন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সুপারিশে ২০২২ সালে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সোনাইমুড়ী সাবরেজিস্ট্রারের ঘুস-বাণিজ্য

সোনাইমুড়ী সাবরেজিস্ট্রারের ঘুস-বাণিজ্য

বিএনপির দুপক্ষের সংঘর্ষ

বিএনপির দুপক্ষের সংঘর্ষ

‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’

‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’

কালীগঞ্জে লাঠি খেলায় দর্শনার্থীর ভিড়

কালীগঞ্জে লাঠি খেলায় দর্শনার্থীর ভিড়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম