Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সাবেক চেয়ারম্যান আ.লীগ নেতাসহ গ্রেফতার ১৬

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নানা অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাসহ ১৬ জনকে গ্রেফতার করেছ পুলিশ। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর : রাঙামাটিতে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন অভিযোগে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হচ্ছে-জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন শাকিল, ফারুক, ইলিয়াস রনি, নাজিম উদ্দিন, জাহেদ, মোসলেম খাঁ, তালাশি, আবু তালেব, হাসান সুজন, নিশান, বাঁশি চাকমা ও সাইদুল ইসলাম। মানিকগঞ্জের সাটুরিয়ায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মামাতো ভাই, হরগজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ সহসভাপতি আনোয়ার হোসেন খান জ্যোতিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় হরগজ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বগুড়ার কাহালু থানায় এক পক্ষে তদবির করতে গিয়ে উপজেলা যুবলীগ সদস্য আবু বক্কর সিদ্দিক গ্রেফতার হয়েছেন। বুধবার থানার গোলঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে তার বিরুদ্ধে থানায় মামলাটি রয়েছে। চট্টগ্রামে জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে ৯ ছাত্র-জনতার মিছিলে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে কোতোয়ালি থানায় করা মামলায় নূর মোহাম্মদ নামে এক ব্যবসায়ীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালত এ আদেশ দেন। ঝালকাঠির নলছিটিতে মো. শহিদুল ইসলাম ওরফে ট্রান্সপোর্ট শহিদ নামে এক শ্রমিক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ভরতকাঠি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সোনাইমুড়ী সাবরেজিস্ট্রারের ঘুস-বাণিজ্য

সোনাইমুড়ী সাবরেজিস্ট্রারের ঘুস-বাণিজ্য

বিএনপির দুপক্ষের সংঘর্ষ

বিএনপির দুপক্ষের সংঘর্ষ

‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’

‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’

কালীগঞ্জে লাঠি খেলায় দর্শনার্থীর ভিড়

কালীগঞ্জে লাঠি খেলায় দর্শনার্থীর ভিড়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম