গোবিন্দগঞ্জে প্রতিবেশীকে পিটিয়ে হত্যা
Advertisement
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গোবিন্দগঞ্জে সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেওয়ায় জহুরুল ইসলাম নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার সকালে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের চকমাকরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের ছেলে মাহবুবুর রহমান জানান, জহুরুল ইসলামের সঙ্গে প্রতিবেশী জিহাদ আকন্দ ও তার পারিবারের সঙ্গে দীর্ঘদিন জমি ও সীমানা নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে প্রতিপক্ষ জিহাদ আকন্দ তার লোকজন নিয়ে সীমানা প্রাচীর দিতে যায়। এ সময় জহুরুল ইসলাম সীমানা দেওয়ার আগে সীমানা ঠিক করার কথা বলেন এবং প্রাচীর তুলতে নিষেধ করেন। এ সময় তর্কবিতর্ক শুরু হয় প্রতিপক্ষ জিহাদ আকন্দের লোকজনের সঙ্গে। একপর্যায়ে জিহাদ আকন্দ, ছানা মিয়াসহ কয়েকজন জহুরুল ইসলামকে কিলঘুসি, লাথি এবং মারধর করে। স্বজনরা জহুরুল ইসলামকে গুরুতর অবস্থায় গোবিন্দগঞ্জ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ওসি মোজাম্মেল হক জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা বের হবে।
