Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ইবির উপ-উপাচার্যের খাতা হারানোর জের

বিনা অনুমতিতে প্রতিবাদ পিআরওকে শোকজ

Advertisement

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেনের নামে বরাদ্দকৃত খাতা হারানোর ঘটনায় যুগান্তরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে প্রতিবাদটি নিয়মবহির্ভূত হওয়ায় সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালককে (পিআরও) শোকজ করা হয়েছে। তিনি উপাচার্যের বিনা অনুমতিতে উপ-উপাচার্যের নির্দেশে এ প্রতিবাদ দেন বলে জানা গেছে।

ইতোমধ্যে ওই কর্মকর্তা শোকজের জবাব দিয়েছেন। এছাড়া বুধবার উপাচার্য তাকে সরাসরি এ বিষয়ে জেরা করলে তিনি ভুল স্বীকার করে দুঃখপ্রকাশ করেন। উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর যুগান্তরে ‘পরীক্ষার খাতা হারিয়ে ফেলেছেন উপ-উপাচার্য’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। পরে এটিকে সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও ঘটনার চরম বিকৃতি দাবি করে যুগান্তরকে বিশ্ববিদ্যালয়ের প্যাডে জনসংযোগ অফিসের পরিচালক সাহেদ হাসান স্বাক্ষরিত একটি প্রতিবাদ দেওয়া হয়। তবে এ বিষয়ে উপাচার্য অবগত না থাকায় সংশ্লিষ্ট কর্মকর্তাকে শোকজ করেন।

অভিযুক্ত কর্মকর্তা সাহেদ হাসান বলেন, বিষয়টি নিয়ে উপ-উপাচার্যের সঙ্গে কথা বললে সবকিছু জানতে পারবেন। এ বিষয়ে জানতে উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেনকে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি। উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান বলেন, ‘আমার কনসার্ন ছাড়া প্রতিবাদ দেওয়ায় তাকে শোকজ করেছিলাম। তিনি তার জবাব দিয়েছেন। এছাড়া তাকে সরাসরি ডেকে কিসের ভিত্তিতে প্রতিবাদ দিয়েছিলেন সে বিষয়ে জেরাও করেছি। তখন বিষয়টি নিয়ে তিনি ভুল স্বীকার করেছেন।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

সোনাইমুড়ী সাবরেজিস্ট্রারের ঘুস-বাণিজ্য

সোনাইমুড়ী সাবরেজিস্ট্রারের ঘুস-বাণিজ্য

বিএনপির দুপক্ষের সংঘর্ষ

বিএনপির দুপক্ষের সংঘর্ষ

‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’

‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’

কালীগঞ্জে লাঠি খেলায় দর্শনার্থীর ভিড়

কালীগঞ্জে লাঠি খেলায় দর্শনার্থীর ভিড়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম