সুন্দরগঞ্জে স্বামীর দাফনের পরই স্ত্রীর মৃত্যু
Advertisement
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সুন্দরগঞ্জে স্বামী আব্দুল জলিলের (৭০) দাফনের এক ঘণ্টা পর মারা গেছেন স্ত্রী আমিনা বেগম (৬০)। একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মঙ্গলবার উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ মতিনবাজার এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, ২২ সেপ্টেম্বর স্ত্রী আমিনা বেগম স্ট্রোকের আড়াই ঘণ্টা পর স্বামী আব্দুল জলিলও স্ট্রোক করেন। চিকিৎসা শেষে জলিলকে বাড়িতে আনা হয়। সোমবার রাতে তিনি মারা যান। মঙ্গলবার বিকাল ৪টায় তার দাফন সম্পন্ন হয়। এর এক ঘণ্টা পর বিকাল ৫টায় মারা যান আমিনা বেগম। নিহতদের ছেলে আলম মিয়া বলেন, আমার বাবা-মায়ের মধ্যে অনেক মিল-মহব্বত ছিল।
হয়তো সেই কারণেই তারা একসঙ্গে অসুস্থ হয়ে, একই দিনেই দুনিয়া থেকে বিদায় নিলেন। তিনি বলেন, বাবাকে ৪টার দিকে দাফন শেষ করে বাড়িতে আসার কিছুক্ষণ পরেই আমার মায়ের মৃত্যু হয়। এক দিনেই আমরা এতিম হয়ে গেলাম। ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, একই দিন কিছু সময়ের ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুর এরকম ঘটনা খুব কমই ঘটে। পরিবারের জন্য বিষয়টি বেদনার।
