Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

নবীন শিক্ষার্থীদের বরণ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কুমিল্লার দেবিদ্বার, গাইবান্ধা, লক্ষ্মীপুর, নাটোরের বড়াইগ্রাম ও চট্টগ্রামে রাউজানে কলেজে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বৃহস্পতিবার বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। যুগান্তর প্রতিনিধিরা জানান : দেবিদ্বারে আলহাজ জোবেদা খাতুন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স প্রথম বর্ষ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। কলেজের প্রভাষক ইসমাইল হোসেন ও জ্যোতি রানী সূত্রধরের যৌথ পরিচালনায় সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি রেজওয়ানুল আহসান মুন্সী। প্রধান অতিথি ছিলেন ইউএনও অশোক বিক্রম চাকমা। বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম ভূঁঞা। গাইবান্ধা সরকারি কলেজের নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম করেছে শাখা ছাত্রশিবির। প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লা সিবগা। বিশেষ অতিথি ছিলেন সংসদ-সদস্য অধ্যক্ষ মাওলানা আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল। লক্ষ্মীপুর সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী অ্যানি। কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউসুফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান প্রমুখ। রাউজানে গহিরা কলেজের নবীন বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি। অতিথি ছিলেন চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক এসএম নছরুল কদির, কলেজ পরিচালনা কমিটির সভাপতি এমএ হালিম। নাটোরের বড়াইগ্রাম সরকারী অনার্স কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। কলেজ শাখা সভাপতি সুমন আহম্মেদের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

লক্ষ্মীপুরে চাহিদা অনুযায়ী ঘুস নেন অডিট কর্মকর্তা

লক্ষ্মীপুরে চাহিদা অনুযায়ী ঘুস নেন অডিট কর্মকর্তা

নেত্রকোনায় ইজিবাইক চালক খুন শ্বশুরবাড়ি যাওয়া হলো না পঞ্চগড়ের যুবকের

শ্বশুরবাড়ি যাওয়া হলো না পঞ্চগড়ের যুবকের

নবীন শিক্ষার্থীদের বরণ

নবীন শিক্ষার্থীদের বরণ

প্রকৌশলীর বিরুদ্ধে ফের তদন্ত

প্রকৌশলীর বিরুদ্ধে ফের তদন্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম