Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

নেত্রকোনায় ইজিবাইক চালক খুন

শ্বশুরবাড়ি যাওয়া হলো না পঞ্চগড়ের যুবকের

গলাচিপা ও বুড়িচংয়ে দুজনের লাশ উদ্ধার

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

শ্বশুরবাড়ি যাওয়ার পথে লাশ হয়েছেন পঞ্চগড়ের যুবক। ভেড়ামারায় ব্রিজের পাশ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নেত্রকোনায় ইজিবাইক চালককে হাত-পা বেঁধে হত্যা করা হয়েছে। এছাড়া গলাচিপায় নারী ও বুড়িচংয়ে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। যুগান্তর প্রতিনিধিরা জানান : কুষ্টিয়ার ভেড়ামারায় হার্ডিঞ্জ ব্রিজের পশ্চিম পাশ থেকে গার্মেন্ট সুপারভাইজার মো. জয়নাল আবেদীনের (২৪) লাশ উদ্ধার করেছে পোড়াদহ রেলওয়ে পুলিশ। শ্বশুরবাড়ি যাওয়ার পথে লাশ হয়েছেন ওই যুবক। নিহত জয়নাল পঞ্চগড়ের ভোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের নয়া মিয়ার বড় ছেলে। নিহতের ভাই জাহিদ হাসান জানান, তার ভাই গাজীপুরের একটি গার্মেন্ট ফ্যাক্টরিতে সুপারভাইজার পদে চাকরি করতেন। বুধবার অফিস থেকে সন্ধ্যা সাতটায় বের হন। শুনেছি ঢাকা থেকে খুলনায় শ্বশুরবাড়ির উদ্দেশে ট্রেনে যাচ্ছিলেন। সেখান থেকে বাড়িতে আসার কথা ছিল। নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের একটি জঙ্গল থেকে হাত-পা ও মুখে কসটেপ প্যাঁচানো অবস্থায় রুকন মিয়া (৪০) নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে সিংহের বাংলা এলাকায় সদর-মোহনগঞ্জ সড়কের নোয়াপাড়া বুইদার জঙ্গলে রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রুকন মিয়া মদনপুর এলাকার গিটুর পাড়ার হোসেন আলীর ছেলে। তিনি পরিবার নিয়ে নেত্রকোনা শহরের কুরপাড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। জানা গেছে, গত বুধবার রাতে রুকন মিয়া ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। পরে তার লাশ উদ্ধার করা হয়। পটুয়াখালীর গলাচিপায় খুশি আক্তার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে লোন্দা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। জানা গেছে, প্রায় ৭ বছর আগে লোন্দা গ্রামের রবিউল হাসানের সঙ্গে দিনাজপুরের খুশি আক্তারের বিয়ে হয়। সকালে স্বামী মাঠে গরু চড়াতে যায়। পরে স্বামী মাঠ থেকে ফিরে খুশির লাশ উদ্ধার করা হয়। কুমিল্লার বুড়িচংয়ে জামাল হোসেন (৩২) নামে দুই সন্তানের জনকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার কুসুমপুর গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত জামাল হোসেন ওই গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে। জানা গেছে, প্রায় ১০ বছর আগে একই উপজেলার আজাদনগর গ্রামের আবুল বারেকের মেয়ে তানিয়া আক্তারের সঙ্গে জামাল হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ ছিল।

Advertisement

Advertisement

আরও পড়ুন

লক্ষ্মীপুরে চাহিদা অনুযায়ী ঘুস নেন অডিট কর্মকর্তা

লক্ষ্মীপুরে চাহিদা অনুযায়ী ঘুস নেন অডিট কর্মকর্তা

নেত্রকোনায় ইজিবাইক চালক খুন শ্বশুরবাড়ি যাওয়া হলো না পঞ্চগড়ের যুবকের

শ্বশুরবাড়ি যাওয়া হলো না পঞ্চগড়ের যুবকের

নবীন শিক্ষার্থীদের বরণ

নবীন শিক্ষার্থীদের বরণ

প্রকৌশলীর বিরুদ্ধে ফের তদন্ত

প্রকৌশলীর বিরুদ্ধে ফের তদন্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম