Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

লক্ষ্মীপুরে চাহিদা অনুযায়ী ঘুস নেন অডিট কর্মকর্তা

না দিলে অডিট আপত্তির হুমকি * অফিস প্রতি নেন ৬০ হাজার থেকে ২ লাখ টাকা

Advertisement

Icon

তাবারক হসেন আজাদ, রায়পুর (লক্ষ্মীপুর)

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

লক্ষ্মীপুর সদরের ১৮টি ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রতি অফিস বাবদ ৬০ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত ঘুস দাবি করছেন অডিট কর্মকর্তা মঞ্জুরুল আলম। চাহিদা মতো ঘুস না দিলে অডিট আপত্তির হুমকি দিচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তারা। ঘুস দিতে আপত্তি করায় রাতের আঁধারে সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তাদের নিয়ে দুই দফা সমঝোতা বৈঠক করেছেন তিনি। দাবি না মানলে অনিয়মের অভিযোগে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব বিভাগের লক্ষ্মীপুরের হিসাব তত্ত্বাবধায়ক মঞ্জুরুল আলম। গত অর্থবছরেও জেলার ভূমি অফিসগুলো থেকে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এ কর্মকর্তার বিরুদ্ধে। সংগৃহীত সিসিটিভি ফুটেজে দেখা যায়, জেলা শহরের পুরাতন শহীদ মিনার এলাকায় একটি একতলা ভবনে ৫ অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা এবং ৬ অক্টোবর রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত ভূমি অফিসের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন অডিট কর্মকর্তা মঞ্জুরুল আলম। এ বৈঠকে তার ঘুসের চাহিদা ও সেই আলোকে সবাইকে প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়। বৈঠকে দু-একজন নিজ অফিসের বাস্তবতা তুলে ধরে নিজের অসহায়ত্ব প্রকাশ করেন। এতে তিনি তাদের ওপর ক্ষিপ্ত হয়ে অতিরিক্ত চাহিদা ও মোটা অঙ্কের অডিট আপত্তির হুমকি দেন। বিষয়টি অডিও রেকর্ডেও শোনা যায়। ৭ অক্টোবর একটি ইউনিয়ন ভূমি অফিসে অডিট করে নগদে ৬০ হাজার টাকা নিয়ে অন্য অফিসে যান। সেখানে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে অডিট না করেই এক সহযোগীকে নিয়ে সটকে পড়েন এই কর্মকর্তা। ১১ অক্টোবর থেকে অডিটের নামে আবারও আগের মতো ঘুসের জন্য চাপ দিচ্ছেন ভূমি কর্মকর্তাদের। এছাড়াও তিনি কুমিল্লা উত্তরে অডিট সুপারিনটেনডেন্ট থাকাকালেও তার বিরুদ্ধে ঘুস গ্রহণ ও হয়রানির অভিযোগ ছিল।

নাম প্রকাশ না করার শর্তে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির একাধিক নেতা জানান, অফিস প্রতি ৬০ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত চাহিদা দিয়েছেন অডিট কর্মকর্তা। অনেক অনুরোধ করার পরেও তিনি সিদ্ধান্তে অটল। তার চাহিদা মতো ঘুস না দিলে অডিট আপত্তি দিয়ে হয়রানি করেন। আমরা অসহায়, আমাদের কিছুই করার নেই। অভিযুক্ত অডিট কর্মকর্তা মঞ্জুরুল আলম ভূমি কর্মকর্তাদের নিয়ে গোপন বৈঠক ও ঘুস গ্রহণের বিষয়টি স্বীকার করে বলেন, হ্যাঁ আমি নেই, তবে তারা যতটা বলেছেন, আসলে ততটা না। এখানে অনেক বিষয় আছে; আমার ক্ষতি করে কী লাভ? আমার সঙ্গে সম্পর্ক রাখুন, আপনারাও অনেক সুবিধা পাবেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

লক্ষ্মীপুরে চাহিদা অনুযায়ী ঘুস নেন অডিট কর্মকর্তা

লক্ষ্মীপুরে চাহিদা অনুযায়ী ঘুস নেন অডিট কর্মকর্তা

নেত্রকোনায় ইজিবাইক চালক খুন শ্বশুরবাড়ি যাওয়া হলো না পঞ্চগড়ের যুবকের

শ্বশুরবাড়ি যাওয়া হলো না পঞ্চগড়ের যুবকের

নবীন শিক্ষার্থীদের বরণ

নবীন শিক্ষার্থীদের বরণ

প্রকৌশলীর বিরুদ্ধে ফের তদন্ত

প্রকৌশলীর বিরুদ্ধে ফের তদন্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম