Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবি

নবীনগরে যুবদল নেতার ইজারা বাতিলের উদ্যোগ

Advertisement

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে পৌরসভার ইজারার টাকা আদায়ের নামে চাঁদা দাবির অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। এ সময় সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ ও মারতে উদ্যত হওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনায় ইজারা বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া সড়কের আলীয়াবাদ মোড়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আসাদুজ্জামান বিপ্লব নবীনগর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। জানা গেছে, শুক্রবার দুপুরে সংবাদ সংগ্রহের কাজে কয়েক টেলিভিশন সাংবাদিক একটি মাইক্রোবাসে করে উপজেলার ধরাভাঙ্গা গ্রামে যাচ্ছিলেন। পথে আলীয়াবাদ মোড়ে তাদের গাড়ি থামিয়ে পৌরসভার ইজারার টাকা দাবি করেন এক যুবক। সাংবাদিকরা জরুরি সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত তাদের গাড়ি ইজারার আওতামুক্ত বলে জানান। এরপরও গাড়ি আটকে রেখে ওই যুবক যুবদল নেতা বিপ্লবকে ডেকে আনেন। এরপর বিপ্লব সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন এবং ইজারার টাকার নামে চাঁদা আদায়ের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে তিনি সাংবাদিকদের মারতে উদ্যত হন। এ সময় নিজেকে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ-সদস্য আব্দুল মান্নানের ভাতিজা পরিচয় দিয়ে সাংবাদিকদের ভয়ভীতি দেখানোরও চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। ইজারাদার জাবেদুল ইসলাম বলেন, সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের ঘটনায় বিপ্লবকে ভর্ৎসনা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংসদ-সদস্য ইজারা বাতিলের কথা জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক রাকিবুল ইসলাম বলেন, সাংবাদিকদের গাড়ি থেকে ইজারার টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। ইজারাদারের লোকজনের এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি ইজারা বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সংসদ-সদস্য আব্দুল মান্নান এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, তার কোনো ভাতিজা নেই। তিনি পৌরসভা কর্তৃপক্ষকে ইজারা বাতিলের জন্য বলেছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

পুঠিয়ায় নির্বিকার স্থানীয় প্রশাসন বন বিভাগকে ম্যানেজ করে সরকারি রাস্তার গাছ লুট

বন বিভাগকে ম্যানেজ করে সরকারি রাস্তার গাছ লুট

সাবেক স্বামীর ফেসবুকে পোস্ট কমলনগরে মামাকে পিটিয়ে হত্যা

কমলনগরে মামাকে পিটিয়ে হত্যা

মানিকগঞ্জের সব সড়ক উন্নয়ন করা হবে: খাদ্যমন্ত্রী

মানিকগঞ্জের সব সড়ক উন্নয়ন করা হবে: খাদ্যমন্ত্রী

চাঁদপুরে এক মাসও টিকেনি কোটি টাকার সড়ক

চাঁদপুরে এক মাসও টিকেনি কোটি টাকার সড়ক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম