Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

মুক্তিপণেও উদ্ধার হয়নি কলেজছাত্র রিদয়ন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বাসা থেকে বের হয়ে আর ফেরেননি কলেজছাত্র রিদয়ন আনসারী। নিখোঁজের পর অপহরণের দাবি করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। ছেলেকে ফিরে পাওয়ার আশায় দফায় দফায় বিকাশ ও নগদের মাধ্যমে ৪০ হাজার টাকা পাঠায় পরিবার। কিন্তু টাকা পেয়েও তিন দিনেও রিদয়নকে ফেরত দেয়নি অপহরণকারীরা। অপহৃত রিদয়ন মানিকগঞ্জের ঘিওর উপজেলার তাড়াইল গ্রামের মৃত আব্দুল মান্নান আনসারীর ছেলে। তিনি বিবিএ পড়াশোনার পাশাপাশি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। বর্তমানে তার পরিবার রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় বসবাস করছে। এ ঘটনায় গাজীপুরের কালিয়াকৈর থানায় জিডি করা হয়েছে। জানা যায়, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়াকৈর থানার সফিপুর এলাকায় বোনের বাসা থেকে মগবাজারের উদ্দেশে রওয়ানা হন রিদয়ন। ওই দিন রাত সাড়ে ৯টার দিকে বড় ভাই শাহরিয়ার আনসারীর সঙ্গে তার সর্বশেষ কথা হয়। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন রোববার ভোর ৫টা ৩৯ মিনিটে অপরিচিত একটি নম্বর থেকে রিদয়নের বড় ভাইয়ের ফোনে কল আসে। ফোনে রিদয়নকে অপহরণের কথা জানিয়ে তাকে ছাড়িয়ে নিতে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিশ্বাসযোগ্যতা তৈরির জন্য কয়েক সেকেন্ডের জন্য রিদয়নের সঙ্গে পরিবারের সদস্যদের কথা বলিয়ে দেয় ফোনকারীরা। রিদয়নের বড় ভাই শাহরিয়ার আনসারী বলেন, টাকা দেওয়ার পরও ভাইকে ফিরে না পাওয়ায় পুরো পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইকোর্টের নির্দেশনা আর এমপিদের চিঠিও বিফলে

হাইকোর্টের নির্দেশনা আর এমপিদের চিঠিও বিফলে

সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা রাবিতে তদন্তের নামে চলছে ‘কালক্ষেপণ’

রাবিতে তদন্তের নামে চলছে ‘কালক্ষেপণ’

মুক্তিপণেও উদ্ধার হয়নি কলেজছাত্র রিদয়ন

মুক্তিপণেও উদ্ধার হয়নি কলেজছাত্র রিদয়ন

মাছ ধরা নিয়ে সংঘর্ষ জগন্নাথপুরে আরও একজনের মৃত্যু

জগন্নাথপুরে আরও একজনের মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম