Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

পাবনা ক্ষেতলাল মান্দায় ছাত্রীসহ ৩ লাশ উদ্ধার

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

পাবনায় ছাত্রীনিবাস থেকে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ক্ষেতলালে মাংস বিক্রেতা ও মান্দায় নারীর লাশ উদ্ধার করা হয়েছে। যুগান্তর প্রতিনিধিরা জানান : পাবনায় সরকারি এডওয়ার্ড কলেজ সংলগ্ন রাধানগরের ছাত্রীনিবাস থেকে সাইদা আক্তার রিলা (১৮) নামে এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার চাঁদের আলো নামের ওই ছাত্রীনিবাসের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রিলা সাঁথিয়ার দক্ষিণ বোয়ালমারী গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি পাবনা শহীদ বুলবুল সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। ওসি (তদন্ত) সঞ্জয় সাহা বলেন, ওই ছাত্রীর লাশ মর্গে পাঠানো হয়েছে। জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভার করিমপুর ত্রিমুহনী মোড় এলাকায় রুবেল (৫০) নামে মাংস বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে ওই বাড়ির শৌচাগার থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রুবেল কালাইয়ের মূলগ্রামের লালচাঁন ওরফে মন্টুর ছেলে। জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে তিনি একা থাকতেন। তার হার্টে সমস্যা ছিল। ওসি মুক্তারুল আলম জানান, ময়নাতদন্ত রিপোর্টের পর ওই ব্যক্তির মৃত্যুর কারণ জানা যাবে। নওগাঁর মান্দায় নিখোঁজের এক দিন পর ময়না রানী দাস (৪৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার হাসপাতাল মোড়-সংলগ্ন মুক্তিযোদ্ধা ক্লিনিকের চত্বর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ময়না রানী দাস জেলার নিয়ামতপুর উপজেলার তিলহারী গ্রামের অনিল চন্দ্র দাসের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়না রানী গত দুই বছর ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। সোমবার দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ওসি আফজাল হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য ওই নারীর লাশ নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কেওড়াকাটা পর্যটনকেন্দ্র কোটি টাকার ওয়াচ টাওয়ারে শুধু চার পিলার

কোটি টাকার ওয়াচ টাওয়ারে শুধু চার পিলার

গোয়ালন্দে পদ্মায় শিকার করা হচ্ছে নিষিদ্ধ ডলফিন-বাঘাইর

গোয়ালন্দে পদ্মায় শিকার করা হচ্ছে নিষিদ্ধ ডলফিন-বাঘাইর

পাবনা ক্ষেতলাল মান্দায় ছাত্রীসহ ৩ লাশ উদ্ধার

পাবনা ক্ষেতলাল মান্দায় ছাত্রীসহ ৩ লাশ উদ্ধার

নিয়ামতপুরে বালুর পরিবর্তে মাটি দিয়ে সড়ক নির্মাণ

নিয়ামতপুরে বালুর পরিবর্তে মাটি দিয়ে সড়ক নির্মাণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম