Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

আখাউড়ায় স্বামীর ছুরিকাঘাতে আহত নারীর মৃত্যু

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

আখাউড়ায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে আহত হালিমা বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

জানা যায়, রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের দুর্জয়নগর গ্রামে পারিবারিক কলহের একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে স্ত্রী হালিমা বেগমের তলপেটে আঘাত করে পালিয়ে যান স্বামী আলী আজগর। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

পরবর্তীতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকালে হালিমা মারা যান। নিহত হালিমা বেগম আখাউড়া পৌর শহরের রাধানগরের রফিক মিয়ার মেয়ে। জানা গেছে, হালিমা বেগমের দ্বিতীয় স্বামী আলী আজগর। তার প্রথম স্বামী ছিলেন গোপীনাথপুরের হাতেম আলীর ছেলে মাহফুজ মিয়া।

সম্প্রতি উপজেলার দুর্জয়নগর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে আলী আজগরের সঙ্গে হালিমার বিয়ে হয়। আলী আজগরেরও দ্বিতীয় স্ত্রী ছিলেন হালিমা। থানার ওসি জাবেদ উল ইসলাম বলেন, অভিযুক্ত আলী আজগরকে গ্রেফতারে চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

খাল ভরাট করে ড্রেন নির্মাণ

খাল ভরাট করে ড্রেন নির্মাণ

গোলাপগঞ্জে ইউএনওর কাছে হিজড়াদের আকুতি ‘হয় ঘর দেন, না হয় বিষের বোতল দেন’

‘হয় ঘর দেন, না হয় বিষের বোতল দেন’

ক্ষতস্থানে কাচের টুকরো রেখে ওয়ার্ড বয়ের সেলাই

ক্ষতস্থানে কাচের টুকরো রেখে ওয়ার্ড বয়ের সেলাই

আখাউড়ায় স্বামীর ছুরিকাঘাতে আহত নারীর মৃত্যু

আখাউড়ায় স্বামীর ছুরিকাঘাতে আহত নারীর মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম