গোলাপগঞ্জে ইউএনওর কাছে হিজড়াদের আকুতি
‘হয় ঘর দেন, না হয় বিষের বোতল দেন’
গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গোলাপগঞ্জে হিজড়ারা মানবেতর জীবনযাপন করছেন। তাদের অনেকের হিজড়া ভাতার কার্ড, পাচ্ছেন না শীতের কম্বল ও সরকারি কোনো অনুদান। সবচেয়ে বড় সমস্যা রয়েছে বসতঘর নিয়ে। তাদের নেই থাকার স্থায়ী জায়গা ও বসতঘর। বর্তমানে ভাড়ার বাসায় বসবাস করলেও মালিক তাদের বের করে দিয়েছে। বর্তমানে তারা অন্য কোথাও ভাড়াটে ঘরও পাচ্ছেন না থাকার জন্য। বুধবার জয়েকজন হিজড়া এসেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলামের কার্যালয়ে। এ সময় তারা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় হিজড়াদের গুরুমা রানী হিজড়া ইউএনওকে বলেন, ‘হয় আমাদের থাকার জন্য ঘর দেন, না হয় বিষের বোতল দেন!’ এ সময় ইউএনও তাদের সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেন। জানা যায়, দীর্ঘদিন থেকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের পুরকায়স্থ বাজার ও পৌর এলাকায় ভাড়াতে কলোনিতে বসবাস করেন ১০ হিজড়া। এসব কলোনিতে বসবাস করলেও প্রায় সময় দেখতে হয় মালিকের চোখরাঙানি। তারা সরকারিভাবে তেমন কোনো সুবিধা পাচ্ছেন না। ১০ হিজড়ার মধ্যে মাত্র চারজন পেয়েছেন ভাতার কার্ড। বাকি ছয়জন আবেদন করলেও কোনো লাভ হয়নি। এছাড়া তারা সরকারি চাল, শীতের কম্বলসহ কোনো অনুদান পাচ্ছেন না। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলামের কার্যালয়ে রানী হিজড়া, রেনু, শান্তা ও কোহিনুর হিজড়াসহ কয়েকজন হাজির হয়েছিলেন বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে। এ সময় হিজড়াদের গুরুমা রানী হিজড়া তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ইউএনওর কাছে।
