রেলওয়ে সেবা
ঢাকা-চট্টগ্রাম ট্রেনের সূচি
Advertisement
উত্তরা পশ্চিম (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রেলপথ বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক অংশ। ব্রিটিশ শাসনামলে শুরু হওয়া রেলপথ আজ দেশের অর্থনীতি, জনসাধারণের যাতায়াত এবং পণ্য পরিবহণের প্রধান মাধ্যম হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের প্রতিটি অঞ্চলকে সংযুক্ত করার ক্ষেত্রে রেলপথ একটি নির্ভরযোগ্য ও সাশ্রয়ী উপায়। দিন দিন আধুনিকীকরণের মাধ্যমে ইন্টারসিটি, কমিউটার, মেট্রোরেলসহ বিভিন্ন ধরনের ট্রেন চালু হওয়ায় এ ব্যবস্থায় গতি, আরাম ও নিরাপত্তা যুক্ত হয়েছে। যাত্রী ও পণ্য পরিবহণের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ বাণিজ্য এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও রেলপথ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আজ তুলে ধরা হলো ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচলের সময়সূচি।
চট্টগ্রাম : ঢাকা থেকে চট্টগ্রাম রুটে বর্তমানে আন্তঃনগর আটটি ট্রেন নিয়মিত চলাচল করে। ভোর ৬:১৫ মিনিটে কমলাপুর স্টেশন থেকে পর্যটক এক্সপ্রেস, সকাল ৭টায় সোনার বাংলা এক্সপ্রেস, সকাল ৭:৪৫ মিনিটে মহানগর প্রভাতী, দুপুর ২:১৫ মিনিটে চট্টলা এক্সপ্রেস, বিকাল ৪:৩০ মিনিটে সুবর্ণ এক্সপ্রেস, রাত ৯:২০ মিনিটে মহানগর এক্সপ্রেস, রাত ১১টায় কক্সবাজার এক্সপ্রেস ও রাত ১১:১৫ মিনিটে তূর্ণা এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। এসব আন্তঃনগর ট্রেনের মধ্যে পর্যটক এক্সপ্রেস বুধবার, সোনার বাংলা এক্সপ্রেস বুধবার, চট্টলা এক্সপ্রেস শুক্রবার, সুবর্ণ এক্সপ্রেস সোমবার, মহানগর এক্সপ্রেস রোববার ও কক্সবাজার এক্সপ্রেস সোমবার সাপ্তাহিক বন্ধ থাকে। এছাড়া মহানগর প্রভাতী ও তূর্ণা এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক কোনো বন্ধ নেই।
এছাড়াও এ রুটে সকাল ৮:৩০ মিনিটে কর্ণফুলী কমিউটার ও রাত ১১:৪৫ মিনিটে চট্টগ্রাম মেইল নামক ট্রেন প্রতিদিন ঢাকার কমলাপুর স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।
