Logo
Logo
×

Advertisement

রাজধানীর খবর

রেলওয়ে সেবা

ঢাকা-রংপুর ট্রেনের সূচি

Advertisement

Icon

উত্তরা পশ্চিম (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রেলপথ বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক অংশ। ব্রিটিশ শাসনামলে শুরু হওয়া রেলপথ আজ দেশের অর্থনীতি, জনসাধারণের যাতায়াত ও পণ্য পরিবহণের প্রধান মাধ্যম হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের প্রতিটি অঞ্চলকে সংযুক্ত করার ক্ষেত্রে রেলপথ একটি নির্ভরযোগ্য ও সাশ্রয়ী উপায়। দিন দিন আধুনিকীকরণের মাধ্যমে ইন্টারসিটি, কমিউটার, মেট্রোরেলসহ বিভিন্ন ধরনের ট্রেন চালু হওয়ায় এ ব্যবস্থায় গতি, আরাম ও নিরাপত্তা যুক্ত হয়েছে। যাত্রী ও পণ্য পরিবহণের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ বাণিজ্য এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও রেলপথ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আজ তুলে ধরা হলো ঢাকা-রংপুর ট্রেন চলাচলের সময়সূচি।

রংপুর: ঢাকা থেকে রংপুর রুটে আন্তঃনগর ট্রেন হিসাবে বর্তমানে দুটি ট্রেন নিয়মিত চলাচল করে। প্রতিদিন সকাল ৯টা ১০ মিনিটে রংপুর এক্সপ্রেস ও রাত ৮টা ৪৫ মিনিট কুড়িগ্রাম এক্সপ্রেস নামক আন্তঃনগর ট্রেন দুটি ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। রংপুর এক্সপ্রেস রংপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায় সন্ধ্যা ৭টায়। অপর ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেস রংপুরে পৌঁছায় রাত ৩টা ৫৮ মিনিটে। এই আন্তঃনগর ট্রেন দুটির মধ্যে রংপুর এক্সপ্রেস সোমবার ও কুড়িগ্রাম এক্সপ্রেস মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ভবনের ত্রুটি সংস্কার করে ভূমিকম্প ঝুঁকি হ্রাস করা হবে: রাজউক চেয়ারম্যান

ভবনের ত্রুটি সংস্কার করে ভূমিকম্প ঝুঁকি হ্রাস করা হবে: রাজউক চেয়ারম্যান

কাভার্ডভ্যানের ধাক্কায় তেজগাঁওয়ে বাইক চালক নিহত

কাভার্ডভ্যানের ধাক্কায় তেজগাঁওয়ে বাইক চালক নিহত

কিশোরীর অভিনব ছিনতাইয়ের ফাঁদ

কিশোরীর অভিনব ছিনতাইয়ের ফাঁদ

বন্যার অজুহাতে পণ্যমূল্য বৃদ্ধি ব্যবসায়ীদের দৌরাত্ম্যে দিশেহারা ভোক্তা

ব্যবসায়ীদের দৌরাত্ম্যে দিশেহারা ভোক্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম