কামরাঙ্গীরচরে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর কামরাঙ্গীরচর থানার নুরবাগ পুরাতন ফাঁড়ি গলি এলাকায় সোমবার নির্মাণাধীন একটি ভবনের দোতলার ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম আলী হোসেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। আলী হোসেনের ছেলে মো. সাকিব বলেন, তার বাবা পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন। দুপুরের দিকে কামরাঙ্গীরচরের নুরবাগ পুরাতন ফাঁড়ি গলি এলাকার একটি ভবনের দোতলার ছাদ থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যান।
