Logo
Logo
×
   

Advertisement

নগর-মহানগর

চট্টগ্রামে টিসিবির পণ্য বিক্রি বন্ধ

বিপাকে নিম্ন আয়ের মানুষ

Advertisement

Icon

আহমেদ মুসা, চট্টগ্রাম

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিপাকে নিম্ন আয়ের মানুষ

Advertisement

চট্টগ্রামে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) ন্যায্য মূল্যে পণ্য বিক্রি বন্ধ রাখা হয়েছে। গত মাসের ৩১ তারিখ থেকে পণ্য বিক্রি হচ্ছে না। এতে বেকায়দায় পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে ঘনবসতিপূর্ণ ও শ্রমিক অধ্যুষিত এলাকার লোকজন যারা কম মূল্যের পণ্য কিনে জীবনধারণের সুযোগ পেতেন তারা বঞ্চিত হচ্ছেন।

সংশ্লিষ্টরা জানান, টিসিবি ঈদের আগে ১০ দিনের জন্য ট্রাকসেল শুরু করেছিল। এরপর প্রতিদিন নগরীর ২০টি পয়েন্টে ক্রেতাদের মাঝে ন্যায্য মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করে। কিন্তু হঠাৎ পণ্য বিক্রি বন্ধ করে দেওয়া হয়। ট্রাক থেকে একজন ভোক্তার সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ১ কেজি চিনি ও ২ কেজি মসুর ডাল কিনতে পারতেন। প্রতি লিটার ভোজ্যতেল ১৩০ টাকা, প্রতি কেজি চিনি ৮০ টাকা ও প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকায় কেনা যেত। সব পণ্য একসঙ্গে কিনলে একজন ক্রেতার খরচ হতো ৪৮০ টাকা। এই পণ্য খুচরা বাজার থেকে কিনতে লাগে ৭০০ থেকে ৭২০ টাকা। অর্থাৎ সাশ্রয় হতো ২২০-২৪০ টাকা। ন্যায্যমূল্যে পণ্য বিক্রি বন্ধ করে দেওয়ায় সেই সুযোগ এখন আর নেই।

নিম্ন আয়ের লোকজন জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধিসহ নানা কারণে একদিকে মানুষের ক্রয় ক্ষমতা কমেছে, অন্যদিকে বেড়েছে নিত্যপণ্যের দাম। এমন পরিস্থিতিতে স্বস্তির ঠিকানা ছিল টিসিবি। নগরীতে টিসিবির পণ্য বিক্রয় কেন্দ্র যেখানে বাড়ানো উচিত ছিল, সেখানে এখন পণ্য বিক্রিই বন্ধ করে দেওয়া হয়েছে যা কাম্য নয়। পোশাক শ্রমিক নূরজাহান বেগম জানান, ইপিজেড মোড় থেকে ট্রাক সেল থেকে আগে পণ্য নিতাম। এখন টিসিবির ট্রাক আসে না। শুনছি তারা মাল বিক্রি বন্ধ করে দিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, টিসিবির ট্রাক সেল বন্ধ থাকলেও ফ্যামিলি কার্ডধারীরা প্রতিমাসে নির্দিষ্ট পণ্য পাচ্ছেন। চট্টগ্রাম নগরীতে এখন টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডে প্রতি মাসে পণ্য পাচ্ছে ১ লাখ ৫ হাজার পরিবার। আর চট্টগ্রামের ১৫ উপজেলায় টিসিবির ফ্যামিলি কার্ডে প্রতিমাসে পণ্য পাচ্ছেন ১ লাখ ৯৬ হাজার পরিবার। ফ্যামিলি কার্ডধারীরা প্রতিমাসে নির্দিষ্ট ডিলারদের কাছ থেকে প্রতি কেজি ৩০ টাকা করে ৫ কেজি চাল, ৮০ টাকা দামে ১ কেজি চিনি ও ৭০ টাকা দামে ২ কেজি মসুর ডাল, প্রতি লিটার ১৩০ টাকা দামে ২ লিটার ভোজ্যতেল পেয়ে থাকেন। টিসিবি চট্টগ্রাম আঞ্চলের যুগ্ম পরিচালক (অফিস প্রধান) মিশকাতুল আলম যুগান্তরকে বলেন, ঈদের আগে ২১ মে থেকে ট্রাক সেলে পণ্য বিক্রি শুরু করা হয়েছিল। এখন সরকারের নির্দেশনা মোতাবেক ট্রাকসেলে পণ্য বিক্রি বন্ধ রাখা হয়েছে। সরকারের সিদ্ধান্ত আসলে এবং পণ্য বরাদ্দ পেলে আবারও ট্রাক সেলে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি শুর হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম